|
|
সেই মার্কিন ড্রোনের নকল বানাচ্ছে ইরান
কালের কণ্ঠ ডেস্ক
ইরানের হাতে থাকা চালকবিহীন মার্কিন গোয়েন্দা বিমানের (ড্রোন) অনুকরণে গোয়েন্দা বিমান তৈরি করছে তেহরান। ইরানের একজন সামরিক কমান্ডার গতকাল রবিবার এ তথ্য জানান। তিনি ড্রোনসম্পর্কিত বেশ কিছু তথ্যও প্রকাশ করেন। ইরানের দাবি, গত ডিসেম্বরে ইরানের আকাশসীমায় থাকাকালে দেশটির সাইবার গোয়েন্দারা ড্রোনটিকে ভূপাতিত করেন।
ইরানের দাবি, ড্রোনের নিয়ন্ত্রণ হ্যাক করে নির্দেশনা ব্যবস্থাকে বিভ্রান্ত করে তাদের একটি সাইবার ওয়ারফেয়ার দল। যুক্তরাষ্ট্র তাদের ড্রোন হারানোর কথা স্বীকার করলেও জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভূপাতিত হয়।
ইরানের রেভ্যুলশনারি গার্ড বাহিনীর বিমান চালনাসংক্রান্ত বিভাগের প্রধান জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেন, 'আমি আপনাদের চারটি তথ্য জানাতে চাই। যাতে করে আমেরিকানরা বুঝতে পারে, আমরা ড্রোনের রহস্য কতটা উন্মোচন করতে পেরেছি।' রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল তিনি এসব মন্তব্য করেন। হাজিজাদেহ বলেন, ২০১০ সালের অক্টোবরে কারিগরি কারণে ড্রোনটিকে ক্যালিফোর্নিয়াতে পাঠানো হয়। সেখানে মেরামতের পর নভেম্বরে কান্দাহারে (আফগানিস্তান) যায় বিমানটি। এ সময় আরো কিছু কারিগরি জটিলতা দেখা দেয়। সে বছর ডিসেম্বরেই আবারও মেরামতের জন্য লস অ্যাঞ্জেলেসে পাঠানো হয়। এরপর আবার কান্দাহারে ফেরে বিমানটি।
হাজিজাদেহ বলেন, 'এই বিমান এখন আমাদের জাতীয় সম্পদ।' তিনি জানান, আর কিউ-১৭০ ড্রোনের অনুকরণে বিমান বানাতে শুরু করেছে তাঁর দেশ। তিনি জানান, তাঁদের ড্রোনও রাডার ফাঁকি দিতে সক্ষম হবে এবং এর বোমা বর্ষণের ক্ষমতা থাকবে। ঠিক যেমনটি রয়েছে মার্কিন ড্রোনের। সূত্র : এএফপি।
কালের কণ্ঠ ডেস্কইরানের দাবি, ড্রোনের নিয়ন্ত্রণ হ্যাক করে নির্দেশনা ব্যবস্থাকে বিভ্রান্ত করে তাদের একটি সাইবার ওয়ারফেয়ার দল। যুক্তরাষ্ট্র তাদের ড্রোন হারানোর কথা স্বীকার করলেও জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভূপাতিত হয়।
ইরানের রেভ্যুলশনারি গার্ড বাহিনীর বিমান চালনাসংক্রান্ত বিভাগের প্রধান জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেন, 'আমি আপনাদের চারটি তথ্য জানাতে চাই। যাতে করে আমেরিকানরা বুঝতে পারে, আমরা ড্রোনের রহস্য কতটা উন্মোচন করতে পেরেছি।' রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল তিনি এসব মন্তব্য করেন। হাজিজাদেহ বলেন, ২০১০ সালের অক্টোবরে কারিগরি কারণে ড্রোনটিকে ক্যালিফোর্নিয়াতে পাঠানো হয়। সেখানে মেরামতের পর নভেম্বরে কান্দাহারে (আফগানিস্তান) যায় বিমানটি। এ সময় আরো কিছু কারিগরি জটিলতা দেখা দেয়। সে বছর ডিসেম্বরেই আবারও মেরামতের জন্য লস অ্যাঞ্জেলেসে পাঠানো হয়। এরপর আবার কান্দাহারে ফেরে বিমানটি।
হাজিজাদেহ বলেন, 'এই বিমান এখন আমাদের জাতীয় সম্পদ।' তিনি জানান, আর কিউ-১৭০ ড্রোনের অনুকরণে বিমান বানাতে শুরু করেছে তাঁর দেশ। তিনি জানান, তাঁদের ড্রোনও রাডার ফাঁকি দিতে সক্ষম হবে এবং এর বোমা বর্ষণের ক্ষমতা থাকবে। ঠিক যেমনটি রয়েছে মার্কিন ড্রোনের। সূত্র : এএফপি।
দেশে দেশে -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com