ঢাকা, বুধবার ২২ ফেব্রুয়ারি ২০১২, ১০ ফাল্গুন ১৪১৮, ২৯ রবিউল আউয়াল ১৪৩৩
¦
গেইমনিড ফর স্পিড : দ্য রান অনিমেষ হৃদয়
রেসিং গেইম বলতে গেলে যে নামটি সবার আগে চলে আসে, তা হচ্ছে 'নিড ফর স্পিড'। দীর্ঘ আঠারো বছর ধরে প্রবল দাপটে রেসিং গেইমিংয়ের বাজার শাসন করা সিরিজটির সর্বশেষ সংস্করণ 'নিড ফর স্পিড : দ্য রান' মুক্তি পেয়েছে গত নভেম্বর মাসে। বরাবরের মতো এবারও গেইমটিকে বাজারে এনেছে 'ইলেকট্রনিক আর্টস'। এতে ডেভেলপার হিসেবে কাজ করেছে ইএ ব্ল্যাকবঙ্।
বেশ অনেক দিন ধরে সিরিজটিতে নতুন কিছু বৈশিষ্ট্য আনার চেষ্টা করছিলেন নির্মাতারা, যার বেশির ভাগ চোখে পড়বে 'দ্য রান'-এ। প্রথমেই বলতে হয় এর 'কুইক টাইম' ইভেন্টের কথা। এর ফলে নিড ফর স্পিড সিরিজের প্রথমবারের মতো রেসার গাড়ি থেকে বের হয়ে হাঁটাচলা করতে পারবেন, যা নিঃসন্দেহে নতুন সংযোজন। গাড়ির ড্রাইভিং স্টাইলেও লক্ষণীয় কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের 'হট পারস্যুট' এবং 'শিফট' পর্ব দুটির আর্কেড ও সিম্যুলেশন স্টাইলকে একত্র করে নতুন ধরনের স্টাইলের প্রবর্তন করা হয়েছে। সিরিজটিতে প্রথমবারের মতো রাস্তাঘাট ও জায়গার নাম বাস্তবের ওপর ভিত্তি করে করা হয়েছে। এঙ্পেরিয়েন্স পয়েন্ট অর্জনের মাধ্যমে নতুন নতুন গাড়ি ও ইভেন্ট আনলক করার সুবিধাটি চালু আছে অন্যান্য পর্বের মতোই।
গেইমের কাহিনীতে, অনিচ্ছাকৃতভাবে এক অপরাধী সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়া জ্যাকসন 'জ্যাক' রর্ককে জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে হবে বহুদূরে। কিন্তু তার আগে শোধ করতে হবে বিপুল অঙ্কের টাকা, যা দেওয়ার সামর্থ্য তার নেই। শেষে টাকা জোগাড়ের জন্য সে নাম লিখায় 'দ্য রান' অবৈধ এক 'স্ট্রিট রেস'-এ। সেখানে তাকে পাড়ি দিতে হবে স্যান ফ্রানসিসকো থেকে নিউ ইয়র্ক পর্যন্ত প্রায় ৩০০০ মাইল পথ, পেছনে ফেলতে হবে দুই শতাধিক তুখোড় রেসারকে। তখনই সে পাবে এ পুরস্কার, যা দিয়ে সে তার ঋণ শোধ করতে পারবে। কিন্তু রেসে নেমে জ্যাক বুঝতে পারে, শুধু রেসারদেরই নয়; তাকে পেছনে ফেলতে হবে পুলিশকে এবং অবৈধ সেই সংগঠনকেও, যারা হন্যে হয়ে তার পিছু লেগেছে।
জ্যাকের ভূমিকা নিয়ে আপনাকে খেলতে হবে নিড ফর স্পিডের এই দীর্ঘতম পর্বটি। বিশ্বেও সবচেয়ে দামি কিছু গাড়ি চালানোর দুর্লভ অভিজ্ঞতা পাবেন এখানে। পোরশে৯১১ ক্যারেরা এস, পাগানি হুয়ারা, ল্যাম্বরগিনি গ্যাল্যাডো, বুগাট্টি ভেরন গাড়িগুলো চালিয়ে তুমুল বেগে ছুটে যেতে হবে যুক্তরাষ্ট্রের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে। বন্ধুবিহীন, নিয়মহীন এক দুর্গম পরিবেশে আপনার একমাত্র সঙ্গী গাড়িটি। নিয়ম ভেঙে ছুটে যাওয়াই আপনার লক্ষ্য। তুষার ঢাকা পথ দিয়ে সর্বোচ্চ গতিতে ছুটে যেতে যেতে মুখোমুখি হতে হবে পাহাড়ধসের, পিচ্ছিল গিরিপথ দিয়ে ছুটে চলার পথে একটু অসাবধান হলেই পড়তে হবে পাশের গভীর গিরিখাদে। সময়মতো ড্রিফট করে, সুযোগ বুঝে নাইট্রাস ব্যবহার করে, সঠিকভাবে গাড়ি টিউন করে এবং দক্ষতাকে কাজে লাগিয়ে মোটামুটি সহজেই পাড়ি দিতে পারবেন বিস্তৃত এলাকা।
গাড়ির উজ্জ্বল হেডলাইট-টেললাইট, সূর্যের অত্যুজ্জ্বল আলোর প্রতিফলনকে বাস্তব মনে হবে। প্রতিটা গাড়ি ডিজাইন করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে, যার ফলে ঝকঝকে ধাতুর ওপর একবিন্দু আঁচড়ও আপনার নজর এড়াবে না। প্রচণ্ড গতি আর দুর্দান্ত গ্রাফিঙ্রে সঙ্গে যুক্ত হয়েছে ব্রায়ান টাইলারের গ্রাউন্ডব্রেকিং সাউন্ড ইফেক্ট।
'ব্যাটলফিল্ড ৩'-এর জন্য ব্যবহৃত ফ্রস্টবাইট ২.০ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এ গেইমেও, নির্মাতাদের মতে যার উদ্দেশ্য ছিল, 'হলিউড ধাঁচের অ্যাকশনে ভরপুর একটি গেইম উপহার দেওয়া।' কিন্তু দিনশেষে গেইমবোদ্ধাদের আশঙ্কাই সত্যি হয়েছে_মূলত ফার্সট-পারসন শ্যুটিং গেইমের জন্য তৈরি ইঞ্জিনটি এ গেইমে ব্যবহারের ফলে পূর্ণতা পেতে গিয়েও পায়নি। বাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং দুর্বল কাহিনী কোনো কোনো জায়গায় গেইমের গতি এলোমেলো করে ফেলেছে। মাল্টিপ্লেয়ার মোডে এ দুর্বলতা আরো বেশি। তবে হার্ডকোর রেসিং গেইমভক্তরা অনেকেই দ্য রানকে রেসিং জগতের অন্যতম 'হাইটেনশন' গেইম বলে অ্যাখ্যা দিয়েছেন।
বিভিন্ন গেইম ম্যাগাজিন গেইমটিকে গড়ে ১০-এ ৭ রেটিং দিয়েছে।
গেইমটি খেলতে নূ্যনতম যা লাগবে
-উইন্ডোজ ভিস্তা/উইন্ডোজ সেভেন
-৩.০ গিগাহার্জ ইন্টেল কোর ২ ডুয়ো/সমমানের এএমডি প্রসেসর
-৩ গিগাবাইট র‌্যাম
-৫১২ মেগাবাইট এটিআই রেডন ৪৮৭০/৫১২ মেগাবাইট এনভিডিয়া জিফোর্স ৮৮০০জিটি গ্রাফিঙ্ কার্ড
Jobs in Bangladesh
আজকের পাঠকসংখ্যা
৩৩২৮২৪
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh