ঢাকা, শনিবার ২১ এপ্রিল ২০১২, ৮ বৈশাখ ১৪১৯, ২৮ জমাদিউল আউয়াল ১৪৩৩
মূল পাতা  দেশে দেশে
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন কালজরিপে এগিয়ে ওলন্দ, সারকোজির মায়াকান্না কালের কণ্ঠ ডেস্ক
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের গতকাল শুক্রবার কেটেছে অত্যন্ত ব্যস্ততায়। আগামীকাল রবিবার প্রথম পর্যায়ের ভোটগ্রহণ করা হবে। তার আগে গতকালই ছিল প্রচারের শেষ দিন। তাই শেষ মুহূর্তে প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটিয়ে ভোটারদের মন কাড়তে ব্যস্ত ছিলেন সবাই।
নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর একজন প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, আরেকজন... বিস্তারিত
পানির ওপর ভাসছে আফ্রিকা!ভূপৃষ্ঠের চেয়েও ১০০ গুণ বেশি পানি আছে ভূগর্ভে কালের কণ্ঠ ডেস্ক
আফ্রিকা মহাদেশের উপরিভাগে যে পরিমাণ সুপেয় পানি আছে, তার চেয়ে ১০০ গুণ বেশি পানি রয়েছে মাটির নিচে। ব্রিটিশ বিজ্ঞানীরা এ দাবি করেছেন। আফ্রিকা মহাদেশের ভূগর্ভস্থ পানির আধারের ওপর গবেষণা শেষে তাঁরা এ তথ্য জানিয়েছেন। বিশাল এ জলাধার থেকে আফ্রিকার সুপেয় পানির ভবিষ্যৎ চাহিদা মেটানো সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
ধারণা করা হয়, আফ্রিকা মহাদেশের ১০৩ কোটি ৩৩ লাখ জনসংখ্যার মধ্যে ৩০ কোটি মানুষই... বিস্তারিত
পার্লামেন্ট বর্জন করছে এনএলডিশপথ বাক্যের একটি শব্দ নিয়ে সরকারের সঙ্গে এনএলডির টানাপড়েন কালের কণ্ঠ ডেস্ক
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নবনির্বাচিত আইনপ্রণেতারা পার্লামেন্ট বর্জনের পরিকল্পনা করেছেন। দাবি অনুযায়ী সরকার শপথবাক্যে পরিবর্তন না আনলে এনএলডি এ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র নিয়ান উইন। গতকাল শুক্রবার তিনি এ কথা জানান।
শপথবাক্যের এক জায়গায় আইনপ্রণেতাদের 'সংবিধানের রক্ষাকবচ' হওয়ার কথা বলা হয়েছে। এনএলডি রক্ষাকবচের স্থলে 'সংবিধানের প্রতি শ্রদ্ধা' কথাটি যোগ করতে চায়।... বিস্তারিত
হত্যার দায়ে ভারতে সাবেক সেনা কর্মকর্তার যাবজ্জীবন কালের কণ্ঠ ডেস্ক
এক কিশোরকে হত্যার দায়ে ভারতের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চেন্নাইয়ের একটি দ্রুতবিচার আদালত গতকাল শুক্রবার এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) কান্দাস্বামী রামরাজকে (৫৯) ৬০ হাজার রুপি জরিমানাও করা হয়েছে।
চেন্নাইয়ের সেনানিবাসে গত বছরের ৩ জুলাই দিলশান নামের ১৩ বছরের এক স্কুলছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়েন রামরাজ। রবিবার ছুটির দিনে বন্ধুদের নিয়ে গাছ থেকে বাদাম পাড়তে সেনানিবাসের ভেতর ঢুকেছিল... বিস্তারিত
ডনের জ্যেষ্ঠ সাংবাদিক খুন কালের কণ্ঠ ডেস্ক
পাকিস্তানের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ডন-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক খুন হয়েছেন। তাঁর নাম মুর্তজা রাজভি (৪৭)। করাচির প্রতিরক্ষা আবাসন এলাকা থেকে গত বৃহস্পতিবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজভি একই সঙ্গে ডন-এর সাময়িকীরও প্রধান ছিলেন।
পুলিশের ভাষ্য মতে, করাচির প্রতিরক্ষা আবাসন এলাকার একটি অ্যাপার্টমেন্টের... বিস্তারিত
দেশে দেশে -এর আরো সংবাদ
মূল পাতা  দেশে দেশে
আজকের পাঠকসংখ্যা
৬৫২৮২৩
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh