ঢাকা, বৃহস্পতিবার, ০৩ চৈত্র ১৪১৭, ১১ রবিউস সানি ১৪৩২, ১৭ মার্চ ২০১১
মূল পাতা শিল্প বাণিজ্য
জাপান থেকে গাড়ি আমদানি বন্ধআটকা পড়েছে ৩০০০ গাড়ির শিপমেন্ট আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
ভয়াবহ সুনামির পর পারমাণবিক চুলি্ল থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় জাপানের সবচেয়ে বড় গাড়ি বিক্রয় কেন্দ্র টোকিওতে গাড়ি বিক্রি বন্ধ হয়ে গেছে। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় জাপানের বন্দর থেকে বাংলাদেশে গাড়ি পরিবহনকারী শিপিং কম্পানি এনওয়াইকে তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। আরেকটি শিপিং লাইন 'এভারেট'... বিস্তারিত
ভিয়েতনাম থেকে দুই লাখ টন চাল কিনবে সরকার নিজস্ব প্রতিবেদক
দেশের খাদ্য সংকট মোকাবিলায় ভিয়েতনাম থেকে আরো দুই লাখ টন চাল আমদানি করবে সরকার। এর মধ্যে এক লাখ টন সিদ্ধ ও এক লাখ টন আতপ চাল। ভিয়েতনাম সরকারের কাছ থেকে বাংলাদেশ সরকার সরাসরি এ চাল আমদানি করবে। এতে মোট খরচ হবে ৮০৭ কোটি টাকা। এর মধ্যে সিদ্ধ চাল আমদানিতে ৪১৯ কোটি ৭৫ লাখ টাকা এবং আতপ চাল আমদানি খরচ হবে ৩৮৬ কোটি ৯০ লাখ টাকা।... বিস্তারিত
এসঅ্যান্ডপির পূর্বাভাসএবারও এশিয়ায় ইতিবাচক প্রবৃদ্ধির প্রত্যাশা বাণিজ্য ডেস্ক
চলতি ২০১১ সালেও এশিয়ার অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধির আশা করা হচ্ছে। যদিও ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানের অর্থনীতির প্রভাব গোটা মহাদেশে কী প্রভাব ফেলবে, তা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবুও চলতি বছরে এশিয়ার অর্থনীতির ব্যাপারে এমনটাই প্রাক্কলন স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসের (এসঅ্যান্ডপি)। প্রতিষ্ঠানটির এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ টম শিলার বলেন, 'গত ২০১০ সালে এ মহাদেশের দেশগুলো অর্থনৈতিক মন্দার ভেতরেও গতির স্বাক্ষর রেখেছে, জাপানে ভয়াবহ ভূমিকম্প সত্ত্বেও আমরা আশা... বিস্তারিত
অংশ নিচ্ছে না সম্মিলিত ফোরামবিজিএমইএ নির্বাচন নিয়ে আবার অনিশ্চয়তা নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এঙ্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ২০ মার্চের নির্বাচনে অংশ নেবে না সম্মিলিত ফোরাম। গতকাল রাজধানীর একটি হোটেল সংবাদ সম্মেলন করে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুয়া ভোটারদের ব্যাপারে কোনো সুস্পষ্ট সমাধান না হওয়ায় ফোরাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফোরামের প্রধান ও... বিস্তারিত
পাচারকৃত অর্থ ফেরত আনাপরিচিতি পর্বেই কেটে গেল টাস্কফোর্সের প্রথম বৈঠক নিজস্ব প্রতিবেদক
পাচারকৃত অর্থ ফেরত আনতে গঠিত টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে টাস্কফোর্সের আহ্বায়ক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, পাচারকৃত অর্থ ফেরত আনা টাস্কফোর্স গঠনের উদ্দেশ্য হলেও প্রথম বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকটি ছিল পরিচিতি পর্বের মধ্যে সীমাবদ্ধ। বৈঠকে প্রতি তিন মাসে অন্তত একবার বৈঠকে মিলিত হওয়ার বিষয়ে... বিস্তারিত
সিলেটে উইমেন্স চেম্বারের সেমিনারে বক্তারাক্ষুদ্র নারী উদ্যোক্তারা বেশি দুর্নীতির শিকার সিলেট অফিস
ঋণ নেওয়া, ট্রেড লাইসেন্স, কর ও ভ্যাট দেওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র নারী উদ্যোক্তারাই সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয় বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য একটি ফান্ড গঠন এবং ব্যাংকগুলোয় নারীদের জন্য বিশেষ সেবা চালুর দাবি করেছেন নারী উদ্যোক্তারা। গতকাল বুধবার সিলেটের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 'নারী উদ্যোক্তাদের ওপর দুর্নীতির প্রভাব' শীর্ষক এক সেমিনারে বক্তারা এ... বিস্তারিত
বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় বিএসটিআইয়ের নতুন প্রকল্প নিজস্ব প্রতিবেদক
তিন মিলিয়ন ডলার ব্যয়ে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় বিএসটিআই নতুন প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় দেশে বিদ্যুৎ সাশ্রয়ী বিভিন্ন উপকরণ উৎপাদন ও আমদানির ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে।
গতকাল রাজধানীর একটি হোটেলে জ্বালানি সাশ্রয়ী মান ও লেবেলিং যুক্ত পণ্য ব্যবহার ও উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে গৃহীত এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন... বিস্তারিত
শিল্প বাণিজ্য -এর আরো সংবাদ
মূল পাতা শিল্প বাণিজ্য
আজকের পাঠকসংখ্যা
১০৯৭৮৪৩
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh