ঢাকা, শনিবার ১৪ এপ্রিল ২০১২, ১ বৈশাখ ১৪১৯, ২১ জমাদিউল আউয়াল ১৪৩৩
মূল পাতা  দেশে দেশে
দুই মিনিটেই বিধ্বস্ত পিয়ংইয়ংয়ের রকেটএ নিয়ে তিনবার চেষ্টা করেও উপগ্রহ পাঠাতে ব্যর্থ হলো উত্তর কোরিয়া কালের কণ্ঠ ডেস্ক
পশ্চিমা পরাশক্তিদের কপালে ভাঁজ ফেলে, প্রতিবেশীদের হুমকি উপেক্ষা করে গতকাল শুক্রবার কৃত্রিম উপগ্রহবাহী রকেট উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। তবে আগের দুইবারের মতো এবারও ব্যর্থ হয়েছে তারা। উৎক্ষেপণের মিনিট দুয়েকের মধ্যে সেটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়, ধ্বংসাবশেষ আছড়ে পড়ে পীত সাগরে। প্রথা ভেঙে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ বিষয়টি স্বীকারও করেছে। তবে রকেটটি কেন বিধ্বস্ত হয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
উত্তর কোরিয়া রকেট বিধ্বস্তের কথা জানায় পাঁচ ঘণ্টা পর। তার আগে তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বিষয়টি নিশ্চিত করে। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে সম্প্রচারিত বুলেটিনে বলা হয়, 'আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণে পৃথিবীর কক্ষপথে পাঠানোর লক্ষ্যে উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহবাহী উনহা-৩ (ছায়াপথ-৩) রকেটটি লক্ষ্যে পেঁৗছাতে ব্যর্থ হয়েছে। এটি... বিস্তারিত
পাকিস্তানি ছাত্রদের জন্য ব্রিটিশ ভিসা কঠিন হচ্ছে কালের কণ্ঠ ডেস্ক
ব্রিটেনের স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য পাকিস্তানি শিক্ষার্থীদের এখন থেকে আরো কঠিন ধাপ পার হতে হবে। ইংরেজিতে দক্ষতা প্রমাণের জন্য ব্রিটিশ কর্মকর্তাদের কাছে সাক্ষাৎকার দিতে হবে তাদের। সম্প্রতি এক তদন্তে ভিসার জন্য আবেদনকারী পাকিস্তানি শিক্ষার্থীর প্রায় ৪০ শতাংশই ভুয়া প্রমাণিত হওয়ার পর ব্রিটেন এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়ও প্রচুর ভুয়া আবেদনের প্রমাণ পাওয়া গেছে।
ব্রিটেনের প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী, স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে... বিস্তারিত
মিয়ানমারে অং সান সু চির সঙ্গে ডেভিড ক্যামেরনের সাক্ষাৎ
ঐতিহাসিক সফরে গতকাল মিয়ানমারে পৌঁছান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ৬০ বছরের মধ্যে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর এটাই প্রথম মিয়ানমার সফর। সফরকালে প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ইয়াঙ্গুনে সু চির সঙ্গে সাক্ষাৎকালে তোলা ছবি।
ছবি :... বিস্তারিত
মুবারক আমলের কর্মকর্তারা নির্বাচন করতে পারবেন না কালের কণ্ঠ ডেস্ক
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের আমলের কর্মকর্তাদের নির্বাচনে দাঁড়ানোর পথ বন্ধ করতে নতুন আইন করেছে মিসর। গত বৃহস্পতিবার পার্লামেন্টে আইনটি অনুমোদিত হয়েছে। ক্ষমতাসীন সর্বোচ্চ সামরিক পরিষদ অনুমোদন দিলেই এটি কার্যকর হবে।
নতুন আইন অনুযায়ী, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও গোয়েন্দা প্রধান ওমর সুলাইমানসহ বেশ কয়েকজন উচ্চ পদের সাবেক কর্মকর্তা প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে পড়বেন।
আইনপ্রণেতারা জানান, 'বিলুপ্ত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (মুবারকের দল) সাবেক... বিস্তারিত
নিউ ইয়র্কে ফের নাজেহাল শাহরুখ কালের কণ্ঠ ডেস্ক
বলিউড সুপার স্টার শাহরুখ খানকে ফের নাজেহাল হতে হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিমানবন্দরে। গত বৃহস্পতিবার অভিবাসন কর্মকর্তারা তাঁকে দেড় ঘণ্টা আটকে রাখেন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ। তিনি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাওকে।
যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে থেকে সম্মানসূচক চাপ ফেলোশিপ গ্রহণ এবং শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য ব্যক্তিগত বিমান চড়ে বৃহস্পতিবার... বিস্তারিত
মূল পাতা  দেশে দেশে
আজকের পাঠকসংখ্যা
৭০৪৭৭৮
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh