ঢাকা, শনিবার ১৪ এপ্রিল ২০১২, ১ বৈশাখ ১৪১৯, ২১ জমাদিউল আউয়াল ১৪৩৩
বৈসাবি উৎসবে তরুণীরা ছবি : সংগ্রহ
¦
'বৈসাবি' উৎসব ও সামাজিক বন্ধনমনিকা রোয়াজা
শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
'থাইচোকনি করা ক্লাইখা, দক্ষিণী নবার বারলাংখা,
পাথরনি কুংকিলা পুরুংখা, বাখা উতিলা চালাংখা,
বৈসু...বৈসু...বৈসু ফাইলাংখা।'

আমার এক বান্ধবী গানটির বাংলা অর্থ জানতে চেয়েছিল। আমি বললাম, 'আমগাছে ছোট ছোট আম ধরেছে, দক্ষিণের হাওয়া বা বাতাস বইছে, কোকিল গান করছে, মন মাতাল বা উল্টে যাচ্ছে, আর বৈসু... বৈসু...বৈসু চলে এসেছে।' এটি বৈসাবিকে কেন্দ্র করে ত্রিপুরা জনগোষ্ঠীর একটি জনপ্রিয় গান। পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব হচ্ছে 'বৈসাবি'। ঢাকাসহ বিভিন্ন জায়গায় কর্মরত আদিবাসীরা কিংবা অধ্যয়নরত শিক্ষার্থীরা ছুটে যায় তাদের নিজস্ব গ্রামে। তাই সংকট দেখা যায় বাসের টিকিটে। এমনকি বাসের ভাড়াও হঠাৎ বৃদ্ধি পায়। বাড়তি বাস সার্ভিস চালু করে বাস কমিটি।
বৈসাবি মূলত ত্রিপুরা, মারমা ও চাকমা_এই তিন জনগোষ্ঠীকে যে যেই নামে ডাকে, সেই নামের প্রথম অক্ষরের সমন্বয়ে করা হয়েছে নামকরণ। যেমন_ত্রিপুরাদের বৈসু থেকে বৈ, মারমাদের সাংগ্রায় থেকে সা, চাকমাদের বিজু থেকে বি শব্দগুলোর সমন্বয়ে 'বৈসাবি'। তিন দিনব্যাপী উদ্যাপিত হয় এ উৎসব। তবে প্রধান তিন দিন ছাড়াও এর প্রস্তুতি চলে প্রায় এক সপ্তাহ কিংবা আরো আগে থেকে এবং তিন দিনের উৎসব শেষেও এর আমেজ থাকে আরো অনেক দিন। এ সময় আদিবাসীরা গ্রামভিত্তিক কিংবা কয়েকটি গ্রাম মিলে বা উপজেলা পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করে। ফলে বছরে একবার হলেও আদিবাসীরা তাদের পুরনো বন্ধুবান্ধবীর সঙ্গে দেখা ও মতবিনিময় করে।
বৈসাবি উৎসবে রান্না হয় মূলত আদিবাসীদের প্রধান ও জনপ্রিয় খাবার 'গণত্মক বা পাচন' এ খাবার সবার ঘরে রান্না হয়। এর পাশাপাশি নানা ধরনের পিঠা, সেমাই, মুড়ি-চানাচুরসহ বিভিন্ন ধরনের ফলমূল ও ঠাণ্ডা পানীয়র আয়োজন করা হয়। গরীবফ াবমবঃধনষবং রান্না হয় মূলত ২৫ থেকে ৩০ ধরনের সবজির সংমিশ্রণে। তবে বর্তমানে পার্বত্য চট্টগ্রামে বনজঙ্গলের পরিমাণ কমে যাওয়ায় সবজির ধরনের পরিমাণও কমে যাচ্ছে।
বৈসাবিতে উদ্যাপিত হয় মারমাদের ঐতিহ্যবাহী 'পানি ছিটানো' খেলা। এর মাধ্যমে পরস্পরের বন্ধন দৃঢ় হয়। তা ছাড়া মারমা যুবকরা তাদের পছন্দের মানুষটির গায়ে পানি ছিটানোর মাধ্যমে সবার সামনে ভালোবাসা প্রকাশ করে।
ভালোবাসার এমন বর্ণাঢ্য উচ্ছ্বাস, এমন বর্ণাঢ্য অনুভূতি আর কোন 'গান্ধর্ব্য' অনুষ্ঠানে আছে আমার জানা নেই। ভালোবাসার প্রকাশের এই ভাষাকে কোন কবিতায় ধারণ করব?
এভাবে চিরজীবনের সঙ্গী বাছাই করার সুযোগটিও থাকে এখানে। ত্রিপুরা জনগোষ্ঠী তাদের তীর্থস্থান নামে পরিচিত 'মাতাই পুখুরি'তে (দেবতা পুকুর) গিয়ে নানা ধরনের পূজা-অর্চনা ও গোসল করে শুদ্ধি হয়ে আসে। চাকমা, মারমা, বাঙালিসহ আরো অনেকেই তাদের মনোবাসনা পূরণের আশায় মাতাই পুখুরিতে যায়। বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করলে মানুষ বিভিন্ন বিষয়ে সাফল্য লাভ করে। তাই বছরের পর বছর মানুষের সমাগম বাড়ছে মাতাই পুখুরিতে।
ধর্মে ভিন্নতা থাকা সত্ত্বেও উৎসবে পরস্পরের সঙ্গে সহযোগিতার বন্ধনে মিলিত হয় সবাই। ছোট শিশুরা নতুন জামাকাপড় পরে দলে দলে আনন্দের সঙ্গে ঘুরে ঘুরে বড়দের সালাম করে এবং এঘর-ওঘর ঘুরে পছন্দের খাবার খায়ক। আগের কোনো রেষারেষি-দ্বন্দ্ব কিংবা শত্রুতা থাকলেও এ দিনে তা ভুলে মানুষ পরস্পর পরস্পরের সহযোগী হয়ে ওঠে। ছোট ও প্রাপ্তবয়স্করা বড়দের সম্মান দেখিয়ে এবং আশীর্বাদ লাভের জন্য পানি তুলে বড়দের পা ধুয়ে দেয়, গোসল করিয়ে দেয়। সবাই পরিবার-আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে মেতে ওঠে। এ উৎসবে আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী পানীয় জাতস 'মদ বা চুয়াক' গ্রহণ করে।
এগুলো মূলত আদিবাসীরা নিজেরাই তৈরি করে। মূলত বৈসাবি উদ্যাপন উপলক্ষে তা করা হয়। বলা যায়, আদিবাসীদের সামাজিক দৃঢ় বন্ধনে বৈসাবির গুরুত্ব অপরিহার্য। তা ছাড়া আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য তথা অস্তিত্ব টিকিয়ে রাখার মাধ্যমও বৈসাবি উৎসব। তবে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম চলছে প্রতিদিন, প্রতিটি ক্ষেত্রে।
আদিবাসীদের সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রতি আহ্বান ও বৈসাবির শুভেচ্ছা রইল আদিবাসী জনগোষ্ঠীর পক্ষ থেকে।
আজকের পাঠকসংখ্যা
৭০৪৬৬৭
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh