ঢাকা, রবিবার ৬ মে ২০১২, ২৩ বৈশাখ ১৪১৯, ১৩ জমাদিউস সানি ১৪৩৩
¦
হেল্পএজের সভায় বক্তারাবাংলাদেশে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা প্রায় ৯৮ লাখ নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা এখন প্রায় ৯৮ লাখ। এ সংখ্যা মোট জনসংখ্যার শতকরা ৬ ভাগেরও বেশি। এ হার বেড়ে ২০২৫ সালে শতকরা ৯ এবং ২০৫০ সালে ১৭ ভাগে দাঁড়াবে। গত বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রবীণদের কল্যাণে নিবেদিত আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থা 'হেল্পএজ'-এর মর্যাদাসম্পন্ন হিলটন হিউম্যানিটেরিয়ান পুরস্কার-২০১২ প্রাপ্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভার শুরুতে হেল্পএজের কার্যক্রম উপস্থাপন করেন সংস্থার আঞ্চলিক প্রতিনিধি (দক্ষিণ এশিয়া) ডেভিড ম্যাথার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের প্রধান নির্বাহী রিচার্ড ব্লেউইট। অনুষ্ঠান সঞ্চালনা করেন নীর্ঝরণি হাসান। সভায় বলা হয়, হেল্পএজ বাংলাদেশে প্রায় ১০ বছর ধরে কাজ করছে। এ খাতে যেসব সাহায্য সংস্থা তৎপর রয়েছে তারা তাদের সহায়তা দিয়ে থাকে। মূলত প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং উপার্জনের উপায় সৃষ্টির লক্ষ্যে সারা বিশ্বের ৭০টিরও বেশি দেশে এ সংস্থা কাজ করছে।

খবর -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
৭৭১৫৭১
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh