ঢাকা, রবিবার ৬ মে ২০১২, ২৩ বৈশাখ ১৪১৯, ১৩ জমাদিউস সানি ১৪৩৩
¦
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে সংবর্ধনা নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক এস কে সুর চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদান করায় সংবর্ধনা দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সাংসদ, বাংলাদেশ ব্যাংক প্রাতিষ্ঠানিক কমান্ড ও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী ও চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ মাসুম কামাল ভূইঁয়া।
সংবর্ধনা দেয়ার আগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী দেয়ালিকা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আবুল বাশার, উপ-মহাব্যবস্থাপক (ব্যাংক পরিদর্শন বিভাগ) কে এম মুস্তাফিজুল কবির প্রমুখ।

-এর আরো সংবাদ
Jobs in Bangladesh
আজকের পাঠকসংখ্যা
৭৭২৫৩৫
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh