ঢাকা, শুক্রবার ৪ মে ২০১২, ২১ বৈশাখ ১৪১৯, ১১ জমাদিউস সানি ১৪৩৩
মূল পাতা প্রিয় দেশ
ক্ষেতলালে দুই হাজার
করলা গাছ সাবাড়
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালের ময়ুম শেরকোল গ্রামে বুধবার রাতে দুই কৃষকের ৩২ শতক জমির প্রায় দুই হাজার করলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। জানা গেছে, ওই গ্রামের ভূমিহীন বর্গাচাষি রেজাউল ইসলাম ২৪ শতক জমিতে প্রায় ২০ হাজার টাকা খরচ করে এক মাস আগে করলাগাছ রোপণ করেন। এরই মধ্যে তিনি... বিস্তারিত
মঠবাড়িয়া উপজেলা পরিষদের প্রকৌশল দপ্তরটেন্ডার : গোপন থেকে ওপেন! আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পিরোজপুরের মঠবাড়িয়ায় সব ধরনের উন্নয়ন কাজের টেন্ডার হতো গোপনে। ফলে সাধারণ ঠিকাদারদের কাজ পাওয়া দূরের কথা, তারা দরপত্রই দাখিল করতে পারেনি। কখন কোন কাজের টেন্ডার হয়েছে, তা তারা জানতে পেত না। সে কারণেই টেন্ডারে অংশ নেওয়া হতো না তাদের। ফলে সাধারণ ঠিকাদাররা ছিল কর্মহীন। তবে বৃহস্পতিবার মঠবাড়িয়া উপজেলা পরিষদের প্রকৌশল দপ্তরের চিত্র ছিল ভিন্ন। দিনভর সাধারণ ঠিকাদারদের পদচারণে এ দপ্তর... বিস্তারিত
যুবকের বুদ্ধিতে ছয় ছিনতাইকারী আটকব্রেকে চাপ দিলে মোটর সাইকেলটি উল্টে যায় নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
উপস্থিত বুদ্ধিতে বেঁচে গেলেন এবং নিজের মোটরসাইকেলটি ছিনতাইয়ের হাত থেকে রক্ষা করলেন জামালপুরের যুবক ইমরান আনসারী। শুধু নিজেকে রক্ষা নয়, কৌশলে স্থানীয় জনতার হাতে ছয় ছিনতাইকারী আটকও হয়। গত বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের আকুয়া বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো শহরের কাশর এলাকার... বিস্তারিত
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক পরিষদ বহির্বিভাগের পাশাপাশি আন্তঃবিভাগেও ধর্মঘট শুরু করেছে। সন্ত্রাসী হামলা, অনাকাঙ্ক্ষিত ঘটনা আর হয়রানি এড়াতে টহল পুলিশ মোতায়েনের দাবিতে তাঁদের এ ধর্মঘট। বুধবার থেকে চলা এ ধর্মঘটের কারণে রোগীদের দুর্ভোগ বেড়েছে। ইন্টার্নি চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে টহল পুলিশ মোতায়েনের নিশ্চয়তা দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেবেন। এদিকে কুমিল্লা জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.... বিস্তারিত
ভালুকার ৩০টি মৌজায় জরিপ-পরবর্তী কাজ বন্ধজমি বিক্রিতে ঝক্কি-ঝামেলা নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
'এই জমি বন বিভাগের, সরকারের। এই জমি বন বিভাগের নয়, সরকারেরও নয়, আমার; এই দেখেন কাগজপত্র।' জমি নিয়ে ময়মনসিংহের ভালুকায় বন বিভাগ, সরকার ও ব্যক্তির এমন পরস্পরবিরোধী দ্বন্দ্ব অতিপরিচিত এক ঘটনা। মজার ঘটনা হলো, একই খতিয়ানে বিবদমান একাধিক পক্ষের জমি থাকায় আইনত সব পক্ষের বক্তব্যই এক অর্থে সঠিক। তবে সমস্যার মূল কারণ হলো, একই দাগে জমি থাকলেও কার জমি কোন দিকে, কোন অংশে, সেটি চিহ্নিত... বিস্তারিত
বড়পুকুরিয়া কয়লাখনি৯ হতাহতের ঘটনায় দুই দিনের কর্মসূচি পালিত পার্বতীপুর প্রতিনিধি
বড়পুকুরিয়া কয়লাখনিতে ভূমি ধসে একটি গুদামের দেয়াল চাপা পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ও আট ব্যক্তি আহত হওয়ায় ঘটনার প্রতিবাদে গ্রামবাসীদের ডাকা দুই দিনের কর্মসূচি বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে আগামী ২১ মের মধ্যে ক্ষতিগ্রস্তদের প্যাকেজ কর্মসূচির বাকি ৭৮ কোটি টাকা বিতরণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে 'জীবন ও সম্পদ রক্ষা কমিটি'র আহ্বায়ক মো. ইব্রাহীম খলিল জানান।
ইব্রাহীম খলিল বলেন, গত বুধবার... বিস্তারিত
পাবনার চরমপন্থী নেতা আবু হানিফ খুন পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী নেতা আবু হানিফ (৩২) খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার চাটমোহর উপজেলার প্রত্যন্ত বিল এলাকা থেকে পুলিশ তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, উপজেলার চাপরারবিল নামক স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল... বিস্তারিত
প্রিয় দেশ -এর আরো সংবাদ
মূল পাতা প্রিয় দেশ
Jobs in Bangladesh
আজকের পাঠকসংখ্যা
৮৩৬৩৮২
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh