|
|
জাল সার্টিফিকেট তৈরির দায়ে ছয়জনকে কারাদণ্ড প্রদান
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় এসএসসি, এইচএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট তৈরি করার অপরাধে ছয়জনকে শাস্তি দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো আলমগীর মালেক ওরফে আলম (২৪), সাইফুল ইসলাম (৩৫), আল-আমিন (১৮), আশরাফুল (৩০), লিটন (২১) ও হেলাল আহমেদ (২৬)।
র্যাব জানায়, গতকাল সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৫০ এসআর টাওয়ারের নিচ তলা থেকে এসএসসি, এইচএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট তৈরি করার সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানায়, তারা এসএসসি, এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট উন্নতমানের স্ক্যানার দিয়ে স্ক্যান করে প্রার্থীর নাম-ঠিকানা পরিবর্তন করে দেয়। এরপর উন্নতমানের প্রিন্টারের সাহায্যে রঙিন প্রিন্ট দিয়ে এসব সার্টিফিকেট ছাপা হয়। প্রতিটি সার্টিফিকেটের জন্য নেওয়া হয় ৫০০ থেকে এক হাজার টাকা। সারা দিন যে আয় হয় এর অর্ধেক পায় এ অপরাধীচক্র এবং অর্ধেক পায় দোকানের মূল মালিক। তারা এসএসসি, এইচএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট ছাড়াও জন্ম নিবন্ধনের সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড প্রভৃতি জাল করে বিক্রি করে আসছিল।
নিজস্ব প্রতিবেদকর্যাব জানায়, গতকাল সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৫০ এসআর টাওয়ারের নিচ তলা থেকে এসএসসি, এইচএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট তৈরি করার সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানায়, তারা এসএসসি, এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট উন্নতমানের স্ক্যানার দিয়ে স্ক্যান করে প্রার্থীর নাম-ঠিকানা পরিবর্তন করে দেয়। এরপর উন্নতমানের প্রিন্টারের সাহায্যে রঙিন প্রিন্ট দিয়ে এসব সার্টিফিকেট ছাপা হয়। প্রতিটি সার্টিফিকেটের জন্য নেওয়া হয় ৫০০ থেকে এক হাজার টাকা। সারা দিন যে আয় হয় এর অর্ধেক পায় এ অপরাধীচক্র এবং অর্ধেক পায় দোকানের মূল মালিক। তারা এসএসসি, এইচএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট ছাড়াও জন্ম নিবন্ধনের সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড প্রভৃতি জাল করে বিক্রি করে আসছিল।
খবর -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com








