ঢাকা, রবিবার, ২ অক্টোবর ২০১১, ১৭ আশ্বিন ১৪১৮, ৩ জিলকদ ১৪৩২
মূল পাতা  শেষের পাতা
জনদুর্ভোগ : মৌলভীবাজারে স্বাস্থ্যসেবাসুবিধা যা আছে তাও মেলে না আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার হাসপাতালগুলোতে সমস্যার অন্ত নেই। জনবল সংকটের পাশাপাশি রয়েছে সরঞ্জাম সংকটও। অগুনতি সমস্যার মধ্যেও কিছু সুযোগ-সুবিধা রয়েছে। রোগীরা বলছে, চিকিৎসকদের 'ব্যবসায়িক মানসিকতার' কারণে সেটাও তারা পাচ্ছে না।
জেলা সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা হাসপাতাল ঘুরে চিকিৎসাসেবার এই চিত্র পাওয়া গেছে।
জেলা সিভিল... বিস্তারিত
মেডিক্যালের প্রশ্ন নিয়ে প্রতারণাগ্রেপ্তার ২১ জন কারাগারে নিজস্ব প্রতিবেদক
সারা দেশে কমপক্ষে ২০টি প্রতারকচক্র এমবিবিএস ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ চক্রের সদস্যরা ভর্তি গাইড থেকে নিজেরাই প্রশ্নপত্র তৈরি করে বাণিজ্য করেছে। প্রতি প্রশ্ন তারা অভিভাবক-শিক্ষার্থীদের কাছে লাখ লাখ টাকায় বিক্রি করেছে। প্রতারকদের কথা বিশ্বাস করে অভিভাবকরাও মেধাবী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রতারকচক্রের হাতে তুলে দিয়েছেন। চক্রের সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্রনেতা, ব্যবসায়ী ও চিকিৎসক রয়েছেন। র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চক্রের... বিস্তারিত
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনমনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জের সরকারদলীয় এমপি নাসিম ওসমান, দুই সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শামীম ওসমান ও তৈমুর আলম খন্দকার এবং আট সরকারি কর্মকর্তাকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান জানিয়েছেন, তাঁর স্বাক্ষরিত এসব চিঠি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে... বিস্তারিত
আর কাউকে ক্ষমতায় যেতে সহযোগিতা করব না : এরশাদ রাজশাহী অফিস
'আমরা আর ফুটবল হব না, এবার আমরা খেলোয়াড় হব। জনগণ এবার দাবার ঘুঁটি খেলবে। এই ঘুঁটিতে রাজা, উজির ধরাশায়ী হবে। জিতবে এবার জনগণ। আমরা এবার এককভাবে নির্বাচন করব। আর কাউকে ক্ষমতায় যেতে সহযোগিতা করব না।'
গতকাল শনিবার রাজশাহীর পবা উপজেলার নওহাটা ডিগ্রি কলেজ মাঠে জেলা জাতীয় পার্টির তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।... বিস্তারিত
ঢাবি ছাত্র-সেনা সংঘর্ষটেলিকনফারেন্সের বক্তব্য অস্বীকার করলেন মইন নিজস্ব প্রতিবেদক
সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ছাত্র-সেনা সংঘর্ষের পরবর্তী কর্মকাণ্ডের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করে সংসদীয় উপকমিটিকে টেলিকনফারেন্সে দেওয়া বক্তব্য অস্বীকার করেছেন। সংসদীয় কমিটির উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে প্রকাশিত টেলিকনফারেন্সের খবরও সঠিক নয় বলে তিনি দাবি করেছেন।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় গত ১৩ সেপ্টেম্বর কমিটির সঙ্গে টেলিকনফারেন্সের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ... বিস্তারিত
শেষের পাতা -এর আরো সংবাদ
মূল পাতা  শেষের পাতা
আজকের পাঠকসংখ্যা
৫৭৪৩৭০
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh