ঢাকা, মঙ্গলবার, ২ আগষ্ট ২০১১, ১৮ শ্রাবণ ১৪১৮, ১ রমজান ১৪৩২
মূল পাতা প্রিয় দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়পশুপালন অনুষদের আন্দোলন চলছেই
মাঠ ছেড়েছেন ভেটেরিনারি শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ময়মনসিংহ
পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিএসসি অ্যানিমেল সায়েন্স (অনার্স) কোর্স চালু না করার সিদ্ধান্ত থেকে সরে না আসায় টানা পাঁচ দিনের মতো লাগাতার আন্দোলন অব্যাহত রেখেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। গতকাল সোমবার তাঁরা সব ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবন ঘেরাও করে সারা দিন... বিস্তারিত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন২৭টি ওয়ার্ডের সীমানা নির্ধারণী আপত্তির শুনানি শেষ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবগঠিত ২৭টি ওয়ার্ডের আপত্তির ব্যাপারে গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বিভিন্ন ওয়ার্ডের সীমানার ব্যাপারে ১২টি আপত্তি উত্থাপিত হয়। এর মধ্যে বেশির ভাগ আপত্তি নিষ্পত্তি হয়। অন্যগুলো সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে স্থানীয় ইউএনওদের নির্দেশ দেওয়া হয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে এডিসি সৈয়দ মেহেদী হাসান, সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক আবদুল মতিন প্রধান, নারায়ণগঞ্জ সদরের ইউএনও... বিস্তারিত
অনন্য দৃষ্টান্ত দেবদাস মজুমদার, পিরোজপুর
নদী তীরবর্তী এক কিলোমিটার বেড়িবাঁধের বিপর্যস্ত অবস্থার কারণে চারগ্রামে জোয়ারের পানি ঢুকে পড়েছে। এতে চারটি গ্রামের আবাদি জমিতে জলাবদ্ধতায় একদিকে ফসলহানি আর অন্যদিকে মানুষের দুর্ভোগ চরমে ওঠেছে। পাশাপাশি বাঁধের ভাঙন অব্যাহত থাকায় শঙ্কিত গ্রামবাসী মিলে বাধ্য হয়ে শুরু করেছে বিপর্যস্ত ওই বেড়িবাঁধ মেরামতের কাজ। সামাজিক উদ্যোগে অংশ নিয়ে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমেই শুরু করেছে এ কাজ।
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নবাসী স্বেচ্ছাশ্রমে কচা নদী তীরবর্তী পাঙ্গাশিয়া-জোলাগাতী... বিস্তারিত
গফরগাঁওয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে পালের বাজারে উপজেলা বিএনপির সভাপতি এ বি সিদ্দিকুর রহমান সমর্থিত গ্রুপের কর্মীরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন সমর্থিত কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রদলকর্মী আশরাফুল, শাহ আলম, শরিফ, আসাদ, মাসুদ, রিয়াদ, হাসিব ও তুহিন আহত হয়েছে। জাহিদ হোসেন গ্রুপের কর্মী-সমর্থকরা জেলা ছাত্রদলের ময়মনসিংহ জেলা সদরে আয়োজিত কর্মী... বিস্তারিত
নন্দীগ্রামের পাঁচ ডাকাত আটক সিরাজগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ গত রবিবার রাতে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো_তারেক, আবদুল হাই, আবদুল আলীম, শফিকুল ইসলাম ও আবু বক্কর। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই আসলাম উদ্দিন জানান, বগুড়া গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রবিবার রাতে নন্দীগ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত ওই পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।




... বিস্তারিত
গুলি না চালানোর আশ্বাসেও মনের ভয় যায়নি কুড়িগ্রাম সীমান্তবাসীর আবদুল খালেক ফারুক, কুড়িগ্রাম
ভারতীয় সরকার সীমান্তে আর গুলি চালাবে না_এমন সংবাদ শুনে কুড়িগ্রামের সীমান্তের মানুষের মধ্যে চলছে নানা আলোচনা। অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাসে আশ্বস্ত হতে পারছে না। অতীতে বিনা উসকানিতে বিএসএফ নিরীহ বাংলাদেশিদের হত্যা করেছে কিংবা সীমান্তের ওপারে ধরে নিয়ে গিয়ে অমানবিক কায়দায় নির্যাতন চালিয়েছে। সেই দুঃসহ স্মৃতি আজো তারা ভুলতে পারেনি। চলতি বছর ৬ জানুয়ারি ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে দরিদ্র কিশোরী... বিস্তারিত
জামালপুর সীমান্তে চোরাকারবারি সিন্ডিকেট সক্রিয়! জামালপুর প্রতিনিধি
জামালপুর-শেরপুরের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান বেড়েছে। গড়ে উঠেছে চোরাকারবারিদের বিশাল সিন্ডিকেট। চোরাকারবারীদের মদদ দিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। বিজিবির জামালপুর ৬ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তবর্তী সাতানী ও কর্ণঝোরা এলাকা থেকে গত তিন মাসের অভিযানে মাদকসহ প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে। এ সময় পাঁচজন চোরাকারবারিকেও গ্রেপ্তার করা হয় এবং থানায় কমপক্ষে ৫০টি মামলা করা হয়। বিজিবির এসব অভিযানের পরও সীমান্তে চোরাকারবারিরা এখনো সক্রিয় রয়েছে।... বিস্তারিত
রাজবাড়ীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা, ভাঙচুর রাজবাড়ী প্রতিনিধি
মোবাইল ফোনসেট ছিনতাইকে কেন্দ্র করে রাজবাড়ী সরকারি কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় রবিবার সদর থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সংঘর্ষে আহত পক্ষ রাতে শহরের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় দোকান ভাঙচুর এবং দুজনকে কুপিয়ে আহত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টায় মোবাইল ফোনসেট ছিনতাইয়ের জের ধরে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মাসুমুল হক তসলিম ও জেলা ছাত্রদলের... বিস্তারিত
প্রিয় দেশ -এর আরো সংবাদ
মূল পাতা প্রিয় দেশ
আজকের পাঠকসংখ্যা
১৮৩২২১২
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh