|
|
কাশ্মীরে পুলিশি হেফাজতে বন্দির মৃত্যু, তিন কর্মকর্তা বরখাস্ত
কালের কণ্ঠ ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশি হেফাজতে এক বন্দির মৃত্যুর ঘটনায় গতকাল সোমবার তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলাও করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশের হেফাজতে নিহত ওই ব্যক্তির নাম নাজিম রশিদ (২৮)। তিনি একজন দোকানদার। গত শনিবার কাশ্মীর পুলিশের সন্ত্রাস দমন শাখা উত্তরাঞ্চলীয় সপোরি শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরদিন রবিবার পুলিশ জানায়, তিনি মারা গেছেন। তবে মারা যাওয়ার কোনো কারণ জানায়নি। এ ঘটনার তদন্ত কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরসহ রশিদ যে থানা হাজতে ছিলেন, তার দায়িত্বপ্রাপ্ত তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। রশিদের বাবা জানিয়েছেন, তাঁর ছেলের মৃতদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে।
সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে লেখা বার্তায় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ বিষয়ে 'দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা' নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি লিখেছেন, 'এটা মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমার অযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।'
এদিকে সপোরিতে চলা ধর্মঘটের কারণে সেখানে কয়েক শ পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত বছর কয়েক মাস ধরে চলা বিক্ষোভে কাশ্মীরে ১১০ জনের বেশি লোক নিহত হয়। সূত্র : এএফপি।
কালের কণ্ঠ ডেস্কপুলিশের হেফাজতে নিহত ওই ব্যক্তির নাম নাজিম রশিদ (২৮)। তিনি একজন দোকানদার। গত শনিবার কাশ্মীর পুলিশের সন্ত্রাস দমন শাখা উত্তরাঞ্চলীয় সপোরি শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরদিন রবিবার পুলিশ জানায়, তিনি মারা গেছেন। তবে মারা যাওয়ার কোনো কারণ জানায়নি। এ ঘটনার তদন্ত কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরসহ রশিদ যে থানা হাজতে ছিলেন, তার দায়িত্বপ্রাপ্ত তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। রশিদের বাবা জানিয়েছেন, তাঁর ছেলের মৃতদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে।
সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে লেখা বার্তায় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ বিষয়ে 'দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা' নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি লিখেছেন, 'এটা মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমার অযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।'
এদিকে সপোরিতে চলা ধর্মঘটের কারণে সেখানে কয়েক শ পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত বছর কয়েক মাস ধরে চলা বিক্ষোভে কাশ্মীরে ১১০ জনের বেশি লোক নিহত হয়। সূত্র : এএফপি।
দেশে দেশে -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com