ঢাকা, মঙ্গলবার ০১ মে ২০১২, ১৮ বৈশাখ ১৪১৯, ৮ জমাদিউস সানি ১৪৩৩
মূল পাতা প্রিয় দেশ
জয়পুরহাটে মানবাধিকারকর্মী পরিচয়ে ব্ল্যাকমেইলিং! জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের বিভিন্ন উপজেলা সদরে হঠাৎই মানবাধিকারকর্মী পরিচয়ে মাঠে নেমেছে সংঘবদ্ধ যুবকের দল। মানবাধিকারকর্মী পরিচয়ে তারা গ্রামে গ্রামে কেস স্টাডির নাম করে নিরীহ মানুষদের ব্ল্যাকমেইলিং করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এর মধ্য দিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। জয়পুরহাট সদরসহ কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরে ঘটে যাওয়া এ ধরনের একাধিক ঘটনা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, কথিত মানবাধিকারকর্মীরা যেকোনো ঘটনার সুরাহা করে দেওয়ার অঙ্গীকার... বিস্তারিত
ভালোবাসার অজগর! আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
১৪ ফুট লম্বা অজগর কুণ্ডলী পাকিয়ে আছে ঝুড়ির মধ্যে। অজগরটি ঘিরে প্রতিদিন কৌতূহলী গ্রামবাসীর জটলা। এমন অজগর গ্রামের কেউ আগে দেখেনি। কৃষক মামুন জমাদ্দার অজগরটিকে বাঁচিয়ে রাখতে চালিয়ে যাচ্ছেন দিনরাত চেষ্টা। চার দিন ধরে তিনি অজগরটি একটি ঝুড়ির মধ্যে সুরক্ষিত করে পরম যত্নে সেবা করে... বিস্তারিত
সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ট্রলার ও জেলে অপহরণ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের মানিকখালী এলাকায় বনদস্যু 'শিষ্য ভাই বাহিনী' জেলেদের ট্রলারে হামলা লুটপাট চালিয়ে মুক্তিপণের দাবিতে একটি ট্রলারসহ এক জেলেকে অপহরণ করেছে। সুন্দরবন থেকে ফিরে আসা জেলেরা জানায়, গত রবিবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মানিকখালী এলাকায় বনদস্যু শিষ্য বাহিনীর ৭/৮ জনের সশস্ত্র একটি দল বাগেরহাটের রামপলের আলতাব মৌলভীর ছেলে মওলার ট্রলারে হানা দেয়। এ সময় ওই ট্রলারে থাকা ৬/৭ জেলেকে মারধর করে তাদের বনে নামিয়ে দিয়ে... বিস্তারিত
পাকুন্দিয়ায় ওসির অপসারণ দাবিতে আ. লীগের মিছিল কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমজাদ হোসেনের অপসারণ দাবিতে মিছিল সমাবেশ অব্যাহত রেখেছে উপজেলা আওয়ামী লীগ। এক সপ্তাহ ধরে তারা এ দাবিতে মিছিল-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। আন্দোলনের অংশ হিসেবে সোমবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু, যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইলিয়াস উদ্দিন কাঞ্চনের নেতৃত্বে মিছিল সমাবেশ করেছে। সমাবেশ থেকে আগামী বুধবার থানা ঘেরাওয়ের... বিস্তারিত
বগুড়া আইএইচটিতে চাঁদাবাজি, গ্রেপ্তার ২ শিক্ষার্থীদের বিক্ষোভ বগুড়া অফিস
বগুড়ার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আবাসিক ছাত্রাবাসে চাঁদাবাজির ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। সোমবার শিক্ষার্থীরা বহিরাগত দুই চাঁদাবাজকে আটক করে পুলিশে দিয়েছেন। সেই সঙ্গে আইএইচটি চত্বরে বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
আটক দুজন হলো আইএইচটির পাশের ঠনঠনিয়া ব্যাংকপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভির হোসাইন (২২) ও শহরের কানুছগাড়ি এলাকার মৃত কোবাত হোসাইনের ছেলে সাবি্বর হোসেন (২১)। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত... বিস্তারিত
বিএনপি অফিসে হামলাবাগেরহাটে সাধারণ সম্পাদকসহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে শ্রমিক লীগের মামলা বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও মারপিটে অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবুসহ বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু বাদী হয়ে বাগেরহাট সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার পরপর রাতেই বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। এদিকে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক... বিস্তারিত
প্রিয় দেশ -এর আরো সংবাদ
মূল পাতা প্রিয় দেশ
আজকের পাঠকসংখ্যা
৯২৮৪৯৯
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh