► সারা দিন দৌড়ের ওপর থাকা যানবাহনগুলো একটু বিশ্রাম নিতে পারে। ► ৯টার অফিস ১২টায় পৌঁছালেও বস কিছুই মনে করে না। রাতে লেট করে বাড়ি ফিরলেও বউয়ের কাছে কৈফিয়ত দিতে হয় না। ► সৃজনশীল ব্যক্তিরা গাড়িতে বসেই নিজের সৃজনশীল চিন্তাগুলোর প্রতিফলন ঘটাতে পারেন। গাড়িতে বসেই কাব্যচর্চা, গল্প লেখা বা পত্রিকার জন্য ফিচার লেখার আইডিয়া খুঁজে পাওয়া যায়। ► দুই পা দিয়ে গাড়িতে চড়া বাদেও যে টুকটাক হাঁটাহাঁটি করা যায়—এটা মানুষজন অনুধাবন করতে পারে। ► রাতের অনিদ্রাগুলো পুষিয়ে নিতে মানুষজন যানবাহনেই একটু ঘুমিয়ে নিতে পারে। ► সময়েরও যে মূল্য আছে, এটা সবাইকে মনে করিয়ে দেয়। ► দূরে কোথাও ডেটিং থাকলে যানজটের অজুহাতে সেটা ক্যানসেল করে বাড়িতে বসেই অনায়াসে আরাম করা যায়। ► যারা ব্যস্ততার কারণে আত্মীয়স্বজনের খোঁজ নেওয়ার টাইম পান না, তাঁরা অলস বসে না থেকে ফোন করে সবার খবরাখবর নিতে পারেন। ► এক বসায়ই পুরো পত্রিকা পড়ে দেশের সব খবর জানার পাশাপাশি নিজের জ্ঞানও বৃদ্ধি করা যায়। ► মুভি, নাটক কিংবা বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম দেখার জন্য যাঁরা টাইম পান না, তাঁরা গাড়িতে বসে এসব দেখে বিরক্তিকর মুহূর্তটা সহজেই কাটিয়ে দিতে পারেন। ► ধৈর্য মানুষের একটা বড় গুণ, সেটা প্র্যাকটিক্যালি অনুভব করা যায়।