প্রার্থীর উদ্দেশে মেরি মি কার্ড দেখাতে পারে প্রথমজন : নেতা এমন কাতলা মাছের মতো চিৎ হয়ে পড়ল কেন? দ্বিতীয়জন : এক মেয়ে ছাদে দাঁড়িয়ে ‘মেরি মি প্রার্থী কাগু’ লেখা কাগজ ধরতেই নেতা খুশিতে জ্ঞান হারিয়ে ফেলল। ভোটার ধরতে প্রার্থীর বাড়িতে ফ্রি ওয়াইফাই থাকতে পারে প্রথম বন্ধু : পাবলিক সারাক্ষণ কেরামতের বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে, মনে হয় ওরা ভোটটা তারেই দিব? দ্বিতীয় বন্ধু : ওনার বাড়ির পাশে গেলেই ওয়াইফাই পাওয়া যায় তো, তাই। একের ভোট দিতে পারে অন্যে প্রার্থী : চাইলাম ভোট, দিলেন ফোন নম্বর, বিষয়টা কী? দ্বিতীয়জন : প্রতিবার কেন্দ্রে গিয়া দেখি অন্য কেউ ভোট দিয়া দিছে, এইবার যদি কেউ আগে না দেয় তাইলে কল দিয়েন, খামাখা কষ্ট করে কেন্দ্রে যাওয়ার কী কাম।