প্রথমজন : ভাই, উনি এমন চিৎ হয়ে পড়ে আছেন কেন? বউ কি বেশি কেনাকাটা করেছে? দ্বিতীয়জন : আরে না! মেলার জিনিসের দাম শুনে বউ নাকি কইছে, এই বছর কিছুই কিনব না। এই খুশিতেই তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। প্রথমজন : আপনি প্রতিদিনই মেলায় আসেন, কিন্তু কিছুই তো কিনতে দেখি না! দ্বিতীয়জন : ঘটনা হইল, আমি একজন কাগজ বিক্রেতা, মেলার লিফলেট সংগ্রহ করে কেজি দরে বিক্রি করি।