• ই-পেপার

সোস্যাল ইসলামী ব্যাংক ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

মুদ্রাবাজার

মুদ্রাবাজার

হে গ্যাং, প্রধান নির্বাহী কর্মকর্তা, হুয়াওয়ে সিবিজি

হে গ্যাং, প্রধান নির্বাহী কর্মকর্তা, হুয়াওয়ে সিবিজি

চীনের স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের অপারেটিং সিস্টেম হারমোনিওএস ৬.০ বিশ্বের ছয় কোটি ডিভাইসে ইনস্টল করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের সিইও হে গ্যাং। সম্প্রতি তিনি হারমোনিওএস পার্টনার্স কনফারেন্সে অংশ নেন। সেখানে তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের শেষ নাগাদ  ১০ কোটি ডিভাইসে হারমোনিওএস ৬.০ ইনস্টল করা হতে পারে। ১৯৮৭ সালে রেন জেংফেইয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় শেনজেনভিত্তিক ব্র্যান্ড হুয়াওয়ে।

 

 

গ্লোবাল ব্র্যান্ডকে পুরস্কৃত করল লেনোভো

বাণিজ্য ডেস্ক
গ্লোবাল ব্র্যান্ডকে পুরস্কৃত করল লেনোভো

দেশের আইসিটি খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড ‘লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬’ অর্জন করেছে। বাংলাদেশে মেইনস্ট্রিম, গেমিং, ফ্ল্যাগশিপ এবং এআই ল্যাপটপ বিতরণে উল্লেখযোগ্য বিক্রয় বৃদ্ধি এবং বাজার শেয়ার দখলের স্বীকৃতিস্বরূপ তারা সম্মাননাটি অর্জন করে। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী এই আয়োজনে গ্লোবাল ব্র্যান্ডের এমডি রফিকুল আনোয়ার, ডিএমডি জসিম উদ্দিন খন্দকার এবং জিএম ও লেনোভো পিসি ব্যবসার প্রধান রেজাউল করিম তুহিন উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে লেনোভোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেনেভো ইন্ডিয়ার এমডি শাইলেন্দ্র কাটিয়াল, ওভারসিজ বিজনেসের ডিরেক্টর নবীন কেজরিওয়াল, কনজিউমার সেলস বিভাগের প্রধান শেখর কর্মকার।

 

 

সোস্যাল ইসলামী ব্যাংক ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী | কালের কণ্ঠ