প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীদের জন্য সুখবর!!!
তিন বছর মেয়াদী ইউএস ডলার প্রিমিয়াম বন্ড
· এ বন্ড ইউএস ডলার ৫০০, ১০০০, ৫০০০, ১০০০০ এবং ৫০০০০ মূল্যে ক্রয় করা যাবে। · বিনিয়োগকৃত মূল অর্থ বাংলাদেশী মুদ্রায় বা মার্কিন ডলারে প্রদানের সুবিধা রয়েছে। · লাভ এবং অন্যান্য সুবিধাদি বাংলাদেশী মুদ্রায় প্রদান করা হবে। · মেয়াদ পূর্ণ হলে শতকরা ৭.৫০ টাকা হারে মুনাফা পাওয়া যাবে। · এছাড়াও মেয়াদপূর্তির আগে ভাঙলে প্রথম বছরে শতকরা ৬.৫০ টাকা ও দ্বিতীয় বছরে ৭.০০ টাকা হারে মুনাফা পাওয়া যাবে। · ১০০০০ ডলার অথবা এর অধিক মূলের বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে মৃত্যুঝুঁকির সুবিধা। · ১০ লক্ষ ডলার বিনিয়োগ করলেই পাওয়া যাবে সিআইপি সুবিধা। · এ বন্ডে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের সুবিধা রয়েছে। · তিন বছর মেয়াদী এ বন্ডের মুনাফা সম্পূর্ণ আয়কর মুক্ত।
পাঁচ বছর মেয়াদী ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড
· এ বন্ড ২৫০০০, ৫০০০০ এবং ১০০০০০ টাকা মূল্যে ক্রয় করা যাবে। · মেয়াদ পূর্ণ হলে শতকরা ১১.৮০ টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এছাড়াও মেয়াদপূর্তির আগে ভাঙলে পাওয়া যাবে বিভিন্ন সময়সীমার জন্য নির্ধারিত হারে মুনাফা। · বৈদেশিক মুদ্রা হিসাবের (F/C Account) মাধ্যমে বিদেশ থেকে অর্থ পাঠিয়ে প্রবাসী বাংলাদেশী নাগরিকগন নিজ নামে অথবা দেশে তাঁর মনোনীত যে কোন প্রতিনিধির নামে এ বন্ড ক্রয় করতে পারবেন। · ২৫০০০ টাকা অথবা এর অধিক মূল্যের বিনিয়োগের ক্ষেত্রে রয়েছে মৃত্যুঝুঁকির সুবিধা। · এ বন্ড ভাঙানো না হলে স্বয়ংক্রিয়ভাবে ৫ বছরের অথবা পরবর্তী যে কোন মেয়াদের জন্য পুনরায় বিনিয়োগযোগ্য হবে।
বিস্তারিত জানতে লগ ইন করুন www.bangladeshbank.org.bd/investfacility
জনস্বার্থে
|