সাভারে ভবনধস১২১ পরিবারকে আর্থিক সহায়তা
দিলেন প্রধানমন্ত্রী
কালের কণ্ঠ ডেস্ক
দিলেন প্রধানমন্ত্রী
কালের কণ্ঠ ডেস্কসাভারে রানা প্লাজা ধসে নিহত গার্মেন্ট শ্রমিকদের ১২১টি পরিবারকে আর্থিক সহায়তার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তারা কান্নায় ভেঙে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। খবর বাসসের।... বিস্তারিত
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর বাতিলের অনুরোধ বিএনপিররাসিক দলীয়করণ গ্রহণযোগ্য হবে না : কমিশনার জাবেদ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীরাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের আগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকা সফর করলে তা নির্বাচনকে প্রভাবিত করবে। একই সঙ্গে তা হবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তাই আগামী ২৮ অথবা ২৯ মে প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাজশাহী সফরের বিরোধিতা করে ইসির মাধ্যমে প্রধানমন্ত্রীকে সফরটি বাতিলের অনুরোধ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রাসিক নির্বাচনের... বিস্তারিত
সাবেক প্রতিমন্ত্রী কায়সারের জামিন আবেদন খারিজমুজাহিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকসায়হাম টেক্সটাইল কম্পানির মালিক সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ১৭ জুনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার তাঁর জামিন আবেদন খারিজ করে এ আদেশ দেন... বিস্তারিত
দুবাইয়ে ঈশ্বরগঞ্জের প্রকৌশলী খুন সন্দেহ স্বদেশি তিন সহকর্মীকে
নিজস্ব প্রতিবেদক ও ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক ও ঈশ্বরগঞ্জ প্রতিনিধিসংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে শফিকুল ইসলাম রাসেল (২৮) নামের এক বাংলাদেশি প্রকৌশলী খুন হয়েছেন। নিহতের বন্ধুদের ধারণা, গত রবিবার রাতে এ হত্যাকাণ্ডটি ঘটায় তাঁর স্বদেশি তিন সহকর্মী। শফিকুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের ধলিয়াকান্দি গ্রামের হাজী আবদুল মান্নান মিয়ার ছেলে। গতকাল বুধবার দুবাইয়ে থাকা নিহতের ঘনিষ্ঠ বন্ধু আলম মিয়া কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন।
নিহতের বন্ধুরা জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজিরার আল হালা... বিস্তারিত
নিহতের বন্ধুরা জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজিরার আল হালা... বিস্তারিত
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকবৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ বৃহস্পতিবার। মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ_এই তিন স্মৃতি জড়িয়ে আছে দিনটির সঙ্গে। নানা আয়োজনে দিনটি পালন করবে বিভিন্ন সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে শান্তি শোভাযাত্রা, আলোচনা সভা, ভিক্ষু সংঘের পিণ্ডদান, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িতেও থাকবে উৎসবের আমেজ। আজ সরকারি ছুটির দিন।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী আলাদা বাণী দিয়েছেন।... বিস্তারিত
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী আলাদা বাণী দিয়েছেন।... বিস্তারিত
ভোলায় যাত্রীবাহী বাস পুকুরে, শিশুসহ নিহত ৩, আহত ৩৫
ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধিভোলার বোরহানউদ্দিনে গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে তিন ব্যক্তি নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ২০ জনকে বোরহানউদ্দিন হাসপাতাল ও ৯ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে মির্জাকালু পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ভোলা থেকে চরফ্যাশন যাচ্ছিল। বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাটের উত্তর পাশে মতিয়ার মার... বিস্তারিত

মহাসেন-দুর্গত কৃষকদের ঋণের সুদ মওকুফ করা হবে : হানিফ
বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধিউপকূলীয় অঞ্চলের মহাসেন দুর্গত কৃষকদের কৃষিঋণের সুদ মওকুফ করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ গতকাল বুধবার বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদের সামনে ঘূর্ণিঝড় মহাসেন দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।
হানিফ বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ঘূর্ণিঝড় মহাসেন-আক্রান্ত সবাইকে পর্যায়ক্রমে ত্রাণসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। ঘূর্ণিঝড়প্রবণ বরগুনা... বিস্তারিত

ওমানের সুলতানের ওয়েবসাইটে বাংলা
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্কওমানের সুলতানের অফিশিয়াল ওয়েবসাইট এখন থেকে বাংলাতেও দেখা যাবে। ওমানের বাংলাদেশ দূতাবাসে গত মঙ্গলবার এ প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী। এ সময় ওয়েবসাইটের প্রধান তত্ত্বাবধায়ক হামিদ বিন মোহাম্মদ আল আজরি এবং বাংলাদেশ দূতাবাসের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০০৮ সালে ওয়েবসাইটটির কার্যক্রম শুরু হয়। এতে ওমানের সুলতানের ব্যক্তিগত পরিচিতির পাশাপাশি তাঁর রাজনৈতিক বিশ্ববীক্ষা এবং ওমান ও... বিস্তারিত
জানা গেছে, ২০০৮ সালে ওয়েবসাইটটির কার্যক্রম শুরু হয়। এতে ওমানের সুলতানের ব্যক্তিগত পরিচিতির পাশাপাশি তাঁর রাজনৈতিক বিশ্ববীক্ষা এবং ওমান ও... বিস্তারিত
আরো আট বেসরকারি কলেজ সরকারি হলো
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকবেসরকারি আটটি কলেজ জাতীয়করণ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার এসব কলেজ সরকারীকরণের আদেশ জারি করেছে। গত ১৪ মে থেকে সরকারীকরণের এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। ক্ষমতাসীন জোট সরকারের আমলে এর আগে আরো আটটি বেসরকারি কলেজ সরকারি করা হয়।
এবারে সরকারীকরণের আদেশপ্রাপ্ত কলেজগুলো হলো ভৈরবের জিল্লুর রহমান মহিলা কলেজ, সাতক্ষীরার শ্যামনগরের হাজী মহসিন ডিগ্রি কলেজ, খুলনার দাকোপের এল বি কে ডিগ্রি কলেজ,... বিস্তারিত
এবারে সরকারীকরণের আদেশপ্রাপ্ত কলেজগুলো হলো ভৈরবের জিল্লুর রহমান মহিলা কলেজ, সাতক্ষীরার শ্যামনগরের হাজী মহসিন ডিগ্রি কলেজ, খুলনার দাকোপের এল বি কে ডিগ্রি কলেজ,... বিস্তারিত
মহার্ঘ ভাতা বাস্তবায়ন না হওয়ায় ডিইউজের আন্দোলনের হুমকি
মহার্ঘ ভাতা এখনো যারা বাস্তবায়ন করেনি তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। গতকাল বুধবার সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় তাঁরা এ হুঁশিয়ারি দেন। তাঁরা বলেন, অষ্টম ওয়েজবোর্ড ঘোষিত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোয় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র ও গড়িমসি করলে তা সহ্য করা হবে না।
ডিইউজে নেতারা বলেন, বর্তমানে নিত্যপণ্যের বাজারমূল্য অনুযায়ী ৫০ শতাংশ মহার্ঘ ভাতা... বিস্তারিত
ডিইউজে নেতারা বলেন, বর্তমানে নিত্যপণ্যের বাজারমূল্য অনুযায়ী ৫০ শতাংশ মহার্ঘ ভাতা... বিস্তারিত
সংশোধনী
'অর্থমন্ত্রীর দায়িত্বে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা!' শিরোনামে গতকাল কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রথম প্যারায় বলা হয়েছে, 'আগামীকাল ২৩ এপ্রিল দেশে ফিরবেন অর্থমন্ত্রী'। প্রকৃতপক্ষে বাক্যটি হবে, 'আগামীকাল ২৩ মে দেশে ফিরবেন অর্থমন্ত্রী'। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।
... বিস্তারিত
... বিস্তারিত
খবর -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com