ঢাকা, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১১, ১৯ আশ্বিন ১৪১৮, ৫ জিলকদ ১৪৩২
¦
ট্র্যাকের নতুন রাজা পুরনো রানি
ক্রীড়া প্রতিবেদক : ১১তম জাতীয় সামার অ্যাথলেটিঙ্ চ্যাম্পিয়ন শেষ হলো কোনো জাতীয় রেকর্ড ছাড়াই। সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্টে ১০০ মিটার স্প্রিন্টও শেষ হয়েছে হতাশা দিয়েই। এর মধ্যেই ট্র্যাক অ্যান্ড ফিল্ড পেয়েছে নতুন রাজাকে; রানি অবশ্য পুরনো।
গত এক দশক ধরে মহিলাদের স্প্রিন্টে আধিপত্য নাজমুন নাহার বিউটি আর সামসুন নাহার চুমকির। ভাবনায় ছিল ১০০ মিটার স্প্রিন্টে লড়াইটা হবে জাতীয় অ্যাথলেটিঙ্ চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী বিউটি ও ১০তম সামার অ্যাথলেট চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী চুমকির মধ্যে। কিন্তু ফলস স্ট্রাটের কারণে বিউটি বাদ পড়ায় চুমকির লড়াইটা হলো বিকেএসপির স্প্রিন্টার পাপিয়া রানী সরকারের সঙ্গে। আর ছেড়ে কথা বলেননি যুব কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পেঁৗছে যাওয়া স্প্রিন্টার পাপিয়া। ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতেছেন রুপা। এর চেয়ে .১০ সেকেন্ড কম সময় নিয়ে সোনা জিতেছেন চুমকি। তার পরও তাঁর কণ্ঠে রয়ে গেছে আক্ষেপ, 'সোনা জিতেছি ঠিকই কিন্তু রীতিমতো লজ্জা লাগছে। অ্যাথলেটিক এমন একটি খেলা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করার মতো এখন আর কেউ নেই।'
ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে লড়াইটা প্রত্যাশিত ছিল সাবেক দ্রুততম মানব গোলাম মর্তুজা, মোহন খান, খলিলুর রহমান এবং মেজবাহর মধ্যে। কিন্তু সবাইকে অবাক করে দ্রুততম মানবের খেতাব জিতেছেন নৌবাহিনীর স্প্রিন্টার হাফিজুল ইসলাম। এমন জয়ে স্বাভাবিকভাবেই উল্লসিত ২৬ বছর বয়সের এই যুবক, 'পদক জিতব এমন একটা আশা করেছিলাম। কিন্তু সোনা জিতব এমন আশা করিনি।' কিন্তু এই উল্লাসের মধ্যেও গলা ধরে আসে তাঁর যখন মনে পড়ে মরহুম স্প্রিন্টার মাহবুবের কথা, 'একবার মাহবুব ভাই আমাদের অ্যাথলেটিঙ্ দলের ম্যানেজার ছিলেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।'
এ ছাড়া কাল অনুষ্ঠিত লং জাম্পে নৌবাহিনীর আল-আমিন ৭.১৩ মিটার লাফিয়ে সোনা জিতেছেন। দিনের অন্য ইভেন্টগুলোতে সোনা জিতেছেন বিজেএমসির মিরনা (৩০০০ মিটার, ১১.৫৭.৯০), জ্যাভলিন থ্রোতে সেনাবাহিনীর ল্যান্ড করপোরাল রাশেদুজ্জামান (৬০.৯১ মিটার), ৫০০০ মিটারে বাংলাদেশ আনসার ও ভিডিপির এনামুল হক (১৬.৩১.৮৬), চার গুণিতক ১০০ মিটারে সেনাবাহিনীর মোহন, আজহারুল, খলিলুর ও আরিফুল (৪৪.২৬), ২০ কিলোমিটার হাঁটাতে নৌবাহিনীর সফিকুল ইসলাম (১.৪৭.৪১), ম্যারাথন দৌড়ে ল্যান্স করপোরাল ফিরোজ খান (২.৩৯.৩৫) সোনা জিতেছেন। সর্বোচ্চ পাঁচটি সোনা জিতে সেরা অ্যাথলেট হয়েছেন বিজেএমসির মিরানা। ১০টি সোনা, ১১টি রুপা ও ১২ ব্রোঞ্জ জিতে ১১তম এই আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। সমান ১০টি সোনা, ১০টি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় অবস্থানে বিজেএমসি।
খেলা -এর আরো সংবাদ
আজকের বাজি১. ফার্গুসনের বিদায়ী ম্যাচ জিতবে ম্যানইউ।এর পক্ষে বাজির রেট ১ : ২বাজির সংখ্যা : (১-৯৯)২. ভ্যালাদোলিদকে চারটির বেশি গোল দেবে বার্সেলোনা।এর পক্ষে বাজির রেট ১ : ৫বাজির সংখ্যা : (১-৯৯)বাজিতে অংশগ্রহন করতে চাইলে সাইনইন করুনফলাফল
আজকের পাঠকসংখ্যা
১৪৪৮৫৩৮
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh