সিঙ্গাপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে কি হয়নি, তা নিয়ে সরগরম রাজনৈতিক অঙ্গন। এ বিষয়ে দুই দলের নেতারাই বলছেন, জাতীয় নির্বাচন সামনেই। যেহেতু তাঁরা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন, সেখানে তাঁদের দেখা-সাক্ষাৎ হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়।এদিকে জাতীয় পার্টির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় হয়েছে এরশাদের
