ঢাকা, রবিবার ২৩ অক্টোবর ২০১১, ৮ কার্তিক ১৪১৮, ২৪ জিলকদ ১৪৩২
¦
ক্যান্সার নিয়ে মন্তব্যশাভেজের ব্যক্তিগত চিকিৎসক দেশছাড়া কালের কণ্ঠ ডেস্ক
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের ক্যান্সার নিয়ে মন্তব্য করায় সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক স্যালভাদর ন্যাভারেত। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট শাভেজের বিরোধী একটি দৈনিককে ন্যাভারেত জানান, 'হঠাৎ করেই আমাকে আমার পরিবারসহ দেশ ছাড়তে হয়েছে।'
শাভেজ গত জুন থেকে ক্যান্সারের সঙ্গে লড়ছেন। ন্যাভারেত বলেন, ''গত সপ্তাহে মেঙ্েিকার মিলেনিও স্যামানাল পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে আমি বলেছিলাম, শাভেজের 'সারকোমা' নামক ভয়াবহ ধরনের ক্যান্সার রয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকেই তিনি এ খবর পেয়েছেন। তাঁর অবস্থা সুবিধাজনক নয়। তিনি বড়জোর দুই থেকে আড়াই বছর বাঁচবেন।'' ন্যাভারেতের ভাষ্যমতে, এ মন্তব্যের পর পরই তাঁর চেম্বারে তল্লাশি চালায় পুলিশ। এরপর তাঁকে সপরিবারে দেশ ছাড়তে বাধ্য করা হয়। এখন তিনি গোপন স্থানে আছেন।
শাভেজ কয়েকবার ক্যান্সারের চিকিৎসা নিতে কিউবা গেলেও কখনোই রোগের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এ থেকে ধারণা করা হয়, আনুষ্ঠানিকভাবে যতটা বলা হয় শাভেজের পরিস্থিতি বোধ হয় তার চেয়েও মারাত্মক। তবে শেষ দফায় গত বৃহস্পতিবার কিউবা থেকে কেমোথেরাপি নিয়ে ফেরার পর শাভেজ বিবৃতি দিয়েছেন, তাঁর দেহে ক্যান্সারের আর কোনো অস্তিত্ব নেই। সূত্র : বিবিসি।



আজকের পাঠকসংখ্যা
৯৯৮১৯৬
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh