ঢাকা, শুক্রবার ১৩ এপ্রিল ২০১২, ৩০ চৈত্র ১৪১৮, ২০ জমাদিউল আউয়াল ১৪৩৩
¦
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাজী ফিরোজকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন।

ডিসিসি দক্ষিণের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুর রহমান জানান, পার্টির এক কর্মসূচিতে কাজী ফিরোজ রশিদকে সম্ভাব্য প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে ভোট চেয়েছেন দলটির প্রধান। কাজী ফিরোজও প্রার্থী হওয়ার ইচ্ছা জানিয়েছেন।

নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ হলে তবেই প্রার্থীরা প্রচার শুরু করতে পরেন। সে অনুযায়ী ডিসিসি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করা যাবে ২ মের পর।

"এটা আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ উত্তর না পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

আজ শুক্রবার দুপুরে বিশেষ বাহকের মাধ্যমে কাজী ফিরোজকে নোটিস পৌঁছে দেওয়া হয়েছে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান।

গতকাল বৃহস্পতিবার গেণ্ডারিয়ায় এক জনসভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে কাজী ফিরোজ রশিদকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে ডিসিসি উত্তর ও দক্ষিণে ভোট গ্রহণ হবে। এর আগে ১৯ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকার দুই অংশে মোট ১৫ জন মেয়র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে কাজী ফিরোজ এখনো ফরম নেননি।
সর্বশেষ সংবাদ -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
৮০৫৮০২
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh