ঢাকা, সোমবার ২৩ এপ্রিল ২০১২, ১০ বৈশাখ ১৪১৯, ৩০ জমাদিউল আউয়াল ১৪৩৩
¦
ইলিয়াস আলীর সন্ধানের দাবিশেষ হলো বিএনপির ডাকা দ্বিতীয় দিনের হরতাল নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় দিনের হরতালে আজ রাজধানী ঢাকায় কর্মব্যস্ততা গতকালের চেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। রাস্তায় বিভিন্ন পরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা আজ গতকালের হরতাল অপেক্ষা তুলনামূলক বেশি। বিএনপির ডাকা টানা দ্বিতীয় দিনের হরতালের শুরুতে সকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। হরতাল শুরুর কিছুক্ষণ পূর্বে কার্যালয়ের সামনে একটি মিছিল বের করার চেষ্টা হলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ কয়েকজন বিএনপি কর্মীকে আটক করেছে বলে দলের নেতারা জানান।

হরতালকে কেন্দ্র করে গত তিন দিনে প্রায় ডজন খানেক গাড়ি পোড়ানো হয়। এতে দগ্ধ হয়ে মারা যান একজন। প্রথম দিনের হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় ৩১ জনকে। একারণে ওই দিন রাজধানীতে মানুষজন ও যাত্রীবাহী যানবাহনের সংখ্যা কম দেখা গেলেও আজকে সংখ্যা বেড়েছে কয়েক গুণ। হরতালের কারণে চলমান এইচএসসির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে রোববারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে রোববার বিএনপির ডাকা হরতাল পালিত হয়েছে। সিলেটে সারাদিন হামলা, সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই দিন দিনব্যাপী হরতালের পর বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, সোমবারও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।
সর্বশেষ সংবাদ -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
৭০৭৯০৫
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh