ঢাকা, সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০১২, ১ ফাল্গুন ১৪১৮, ২০ রবিউল আউয়াল ১৪৩৩
¦
ফ্রান্সের সংসদ নির্বাচনে ইন্টারনেটে ভোট
প্রথমবারের মতো ফ্রান্সের সংসদ নির্বাচনে ইন্টারনেট ভোটিং ব্যবস্থা চালু হতে যাচ্ছে। দেশটির যেসব নাগরিক নির্বাচনের সময় দেশের বাইরে অবস্থান করবেন, তাঁরা ইন্টারনেটে ভোট দিতে পারবেন। আগামী জুনে অনুষ্ঠেয় এ নির্বাচনে নাগরিকরা ইন্টারনেটের মাধ্যমে ১১ জন সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ পাবেন। প্রতিমন্ত্রী অ্যাডওয়ার্ড কার্টাইল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ইন্টারনেট ভোটিং কার্যক্রম অবস্থানগত প্রতিবন্ধকতা দূর করবে। ভোটদানে এর চেয়ে সহজ ও নিরাপদ পদ্ধতি আর নেই। জানা গেছে, পরীক্ষামূলকভাবে দুই দফায় ইন্টারনেটে ভোট গ্রহণ করা হবে। সরকারের হিসাবে ফ্রান্সের প্রায় ১০ লাখ নাগরিক দেশের বাইরে থাকেন। এর আগে তাঁদের অনেকেই অনলাইনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। আর এবার তাঁরা সংসদ সদস্য নির্বাচনে নিজের মতামত দিতে পারবেন।
মোহাম্মদ শরীফ, সূত্র : এএফপি
আজকের পাঠকসংখ্যা
৪০১০৯৭
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh