ঢাকা, সোমবার ২৮ নভেম্বর ২০১১, ১৪ অগ্রাহায়ণ ১৪১৮, ২ মহররম ১৪৩৩
ভোলায় অফিসে ঢুকে ছাত্রলীগ যুবলীগের টেন্ডার ছিনতাই ভোলা প্রতিনিধি
ভোলার বিভিন্ন উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১১টি স্কুল ভবন নির্মাণকাজের প্রায় সাড়ে ছয় কোটি এবং ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের পাঁচ গ্রুপের পাঁচটি কালভার্ট নির্মাণের এক কোটি টাকার টেন্ডার বাগিয়ে নিতে গত কয়েক দিন ধরে ক্ষমতাসীন দলের টেন্ডারবাজরা শিক্ষা প্রকৌশল অফিস ও ত্রাণ অফিস দখলে নিয়েছে। তাদের ভয়ে শিডিউল ক্রয় করতে পারছেন না বলে অভিযোগ করেন অনেক ঠিকাদার। ভোলার ঠিকাদার ছাড়াও অন্যান্য জেলার ঠিকাদারদের শিডিউল ক্রয় করে টেন্ডারে অংশগ্রহণ করার সুযোগ থাকলেও শিক্ষা প্রকৌশল ও ত্রাণ অফিস টেন্ডারবাজদের দখলে থাকায় ভোলার ঠিকাদাররাই শিডিউল ক্রয় করতে পারছেন না; অন্য জেলার ঠিকাদার তো দূরের কথা। শিক্ষা প্রকৌশল ও ত্রাণ অফিস বলছে, তারা ডিসি ও এসপি অফিসে শিডিউল দিয়েছে।... বিস্তারিত
কুমিল্লা সিটি নির্বাচনবিএনপির একাংশ মাঠ ছাড়ছে নাআওয়ামী লীগের প্রার্থী বাছাই কাল নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী পাঁচ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তাঁদের মধ্য থেকে দলীয় সমর্থন কে পাচ্ছেন, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল মঙ্গলবার। আর বিএনপির একাংশ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও অপর অংশ ইভিএম ব্যবহার বাতিল ও সেনা মোতায়েনের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে বলেছে, তাদের নেতা মনিরুল হক সাক্কু নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারদলের শরিক জামায়াতে ইসলামীর প্রার্থীও।
মনোনয়নপত্র... বিস্তারিত
ফুলেল শ্রদ্ধায় শহীদ ডা. মিলনকে স্মরণবিচার দেখে যেতে চান মা নিজস্ব প্রতিবেদক
ফুলেল শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২১তম শাহাদাতবার্ষিকী। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের শেষভাগে ২৭ নভেম্বর ডা. মিলনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপের কাছে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।
গতকাল রবিবার দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই ঢাকা মেডিক্যাল... বিস্তারিত
সামেলার লাশ উদ্ধার ইমাম লাপাত্তা ফরিদপুর প্রতিনিধি
অবশেষে ১২ বছরের সামেলাকে পাওয়া গেছে। তবে জীবিত নয়, মৃত। গত সোমবার ভোরে গ্রামের মসজিদের ইমাম আসাদ মুন্সীর কাছে আরবি পড়তে গিয়েছিল সে। তার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। ইমাম পরের দিন থেকে লাপাত্তা। চতুর্থ শ্রেণীর ছাত্রী সামেলার গরিব বাবা-মা অভিযোগ করেছেন, ইমাম সাহেব তাঁদের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে বলে নগরকান্দায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ বিষয়টি পাত্তা দেয়নি। তাকে উদ্ধারে কোনো... বিস্তারিত
কুলিয়ারচর ইউএনওর ওপর যুবলীগ ক্যাডারদের হামলা নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মুকুলের ওপর গতকাল হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ পরিচয়ধারী ক্যাডাররা। আলমগীর হোসেনের নেতৃত্বে চার-পাঁচজন ক্যাডার ইউএনওর অফিস কক্ষে ঢুকে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করে। ঠিকাদারি কাজের জামানতের টাকা নিয়মের বাইরে ফেরত নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রশাসন সূত্র জানায়, গতকাল বিকেল ৪টার পর আলমগীর হোসেন, কামাল মিয়াসহ চার-পাঁচজন যুবলীগ ক্যাডার... বিস্তারিত
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল আজ পাস হচ্ছে নিজস্ব প্রতিবেদক
বহুল আলোচিত 'অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১১' আজ সোমবার পাস হবে। বিলটি আজ সংসদ অধিবেশনের কার্যসূচির অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে সংসদ সচিবালয়ের আইন শাখা। গত বছরের ৭ ডিসেম্বর ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিলটি সংসদে উত্থাপন করেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। কিন্তু বিলটি নিয়ে নানা বিতর্ক দেখা দেয়। এর প্রায় আট মাস পর সংসদে প্রতিবেদন... বিস্তারিত
আলোচনা সভায় ওবায়দুল কাদেরবিএনপির অনেক নেতা আওয়ামী লীগে যোগ দিতে চান নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধে বিশ্বাসী বিএনপি নেতারা আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য গোপনে যোগাযোগ করছেন বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
শনিবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে পদ দেওয়ার ঘোষণা দেন। এর এক দিন পর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এ দাবি করা হলো।
গতকাল রবিবার সকালে পুরানা পল্টনে মুক্তি ভবন মিলনায়তনে 'চলমান রাজনীতির ধারা_দেশ ও জাতির প্রত্যাশা' শীর্ষক আলোচনাসভায়... বিস্তারিত
নিউ ইয়র্কে প্রকাশিত আজকালের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক আজকালের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবাই আজকালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকালের সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। শুভেচ্ছা বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক এ... বিস্তারিত
কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হামলাকালের কণ্ঠের প্রেস সুপারভাইজারসহ আহত ৭ কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে হামলা, লুটতরাজ ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। এ ঘটনায় কালের কণ্ঠের প্রেস সুপারভাইজারসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন কালের কণ্ঠের প্রেস সুপারভাইজার আজমত আলী (২৭), মো. দরবেশ আলী (৬৫), রাশিদা বেগম (৫৫), হেলেনা আক্তার (৩২), পারভিন (৪০), স্কুলশিক্ষিকা রিনা আক্তার (২৯) ও সখিনা আক্তার (২৫)।... বিস্তারিত
হানিফের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ নিজস্ব প্রতিবেদক
ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গনে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে ২৮ নভেম্বর তিনি ৬২ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মারা যান।
হানিফের... বিস্তারিত
সিলেটে শমসের মবিন চৌধুরীটিপাইমুখ বাঁধ ইস্যুতে প্রয়োজনে সংসদে যাবে বিএনপি সিলেট অফিস
টিপাইমুখ বাঁধ ইস্যু নিয়ে প্রয়োজনে সংসদে গিয়েও কথা বলবে বিএনপি। তবে গণতান্ত্রিক পন্থায় সংসদের বাইরেও প্রতিবাদ জানাবে দলটি। এ ছাড়া খালেদা জিয়ার চিঠির জবাবে মনমোহন সিং কী বলেছেন, তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গতকাল রবিবার দুপুরে নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী বীরবিক্রম।
শমসের মবিন বলেন, 'টিপাইমুখ বাঁধ নিয়ে সিলেটের... বিস্তারিত
খবর -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
৩৩৬৭১৮
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh