ঢাকা, শনিবার, ১৪ ফাল্গুন ১৪১৭, ২২ রবিউল আউয়াল ১৪৩২, ২৬ ফেব্রুয়ারি ২০১১
মূল পাতা খেলা
২০৫-এও আস্থা ছিল বাংলাদেশের খাইরুল আমিন
শফিউল ইসলামের বলে জুনায়েদ সিদ্দীক ক্যাচটা নিতেই গর্জে উঠল পুরো মিরপুর। হ্যাঁ, শুধু শেরে বাংলা স্টেডিয়ামই নয়, পুরো এলাকায় যেন বিশ্বজয়ের বিজয় উৎসব। আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল হোটেলে ফিরে যাওয়ার পরও স্টেডিয়ামের সামনে নানা রঙের মানুষের ঢল। ছোটখাটো বাঁশি থেকে ঢোল, ডুগডুগি, ড্রামের শব্দে কাঁপতে... বিস্তারিত
পরিকল্পনায় কিন্তু আয়ারল্যান্ডই এগিয়ে ছিল
ক্রীড়া প্রতিবেদক : শুরুতেই ঝড়। দেখতে না দেখতে মাত্র ৩ ওভারেই বাংলাদেশের রান ৩২। একটু কি চমকে গিয়েছিলেন উইলিয়াম পোর্টারফিল্ড? তা তিনি চমকাতেই পারেন। কারণ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখেছেন কেমন রানের ফল্গুধারায় ভেসেছে মিরপুর। কিন্তু ওইদিন উইকেটের চরিত্র যে ছিল ভিন্ন! আর এদিন তো পুরো পাল্টে যাওয়া চরিত্র উইকেটের। তো প্রাথমিক চমক কাটিয়ে উঠে চমকের পাল্টা আঘাত দিতে সময় নেয়নি আয়ারল্যান্ড। ১ নম্বর পরিকল্পনা শুরুতেই... বিস্তারিত
ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে ওভার ফ্লো
ক্রীড়া প্রতিবেদক : কমনওয়েলথ গেমস শুরুর আগের দিন দিল্লির গেমস ভিলেজের সামনের ব্রিজ ভেঙে যাওয়া নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। তাহলে ভাবুন যদি খেলা চলার সময় মূল স্টেডিয়ামেরই কোনো স্থাপনা ভেঙে গিয়ে হতাহতের ঘটনা ঘটে! মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এ রকম ঝুঁকি নিয়েই আয়োজন করে ফেলল ২০১১ বিশ্বকাপের দুটি ম্যাচ। মিডিয়া সেন্টারের ওপরের 'ওভার ফ্লো জোন' যে ঝুঁকিপূর্ণ, তা একাধিক চিঠির মাধ্যমে বিসিবিকে জানিয়েছেন স্টেডিয়ামের ডিজাইন... বিস্তারিত
টপ অব দ্য ডে
অ্যাশেজে ভালো খেলতে পারেননি, ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজেও পারেননি জ্বলে উঠতে। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই দুর্দান্ত ফর্মে মিচেল জনসন। জিম্বাবুয়ের পর নিউজিল্যান্ডের সঙ্গেও ৪ উইকেট নিয়ে আবারও তিনি অস্ট্রেলিয়ার সহজ জয়ের রূপকার। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেটও জনসনের।... বিস্তারিত
ফ্লপ অব দ্য ডে
ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা স্কট স্টাইরিসের কাছে নিউজিল্যান্ডের অনেক প্রত্যাশা। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে দলকে হতাশ করেছেন তিনি। কোনো রান না করেই শন টেইটের বলে কট বিহাইন্ড হয়ে গেছেন কিউইদের অভিজ্ঞ অলরাউন্ডার। স্টাইরিসের ব্যর্থতায় নিউজিল্যান্ডও ভালো স্কোর গড়তে না পেরে আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়ার কাছে।... বিস্তারিত
সেই অস্ট্রেলিয়া সেই ফাস্ট বোলিংনোমান মোহাম্মদ, নাগপুর থেকে
দুন্দুভি বাজিয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে রণসাজে সজ্জিত হয়ে রীতিমতো রণহুংকার, 'ব্যাটিং-অর্ডারের প্রথম চার-পাঁচজন আমাদের বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারে। আর আমার তো মনে হয়, অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ তাদের পছন্দই হবে।'
কিন্তু শুধু গর্জন করলেই তো হয় না। বর্ষণও লাগে। রিকি পন্টিংয়ের... বিস্তারিত
কথার লড়াইয়ে হারছে না কেউতাঁদের নিয়ে শঙ্কা ছিল মোহাম্মদ জুবায়ের
কিছুদিন আগে হিটলারের ক্যাম্প ঘুরে এসেছে অ্যান্ড্রু স্ট্রাউস ও তাঁর দল। প্রতাপশালী হিটলারের মতোই বজ কঠিন মনোবলে বলীয়ান হয়ে অ্যাশেজ জিতে এখন ভারত ও বিশ্বকাপ জয়ের মিশনে ইংলিশরা।
মনোবল বাড়াতে, অনুপ্রেরণা পেতে মহেন্দ্র সিং ধোনিকে দলবল নিয়ে জার্মানি যেতে হবে না। ভারতজুড়েই আছে ইংরেজদের... বিস্তারিত
স্বপ্ন পূরণেই স্বপ্নের অভিষেক রাহেনুর ইসলাম
দলের অধিনায়ক হয়েও ফিল্ডিংয়ের সময় দাঁড়াতেন গ্যালারির গা ঘেঁষে। গ্যালারিতে তখন প্রেমিকা থাকতেন কি না জানা যায়নি। থাকলেও ইমরান তাহির প্রেমিকাকে দেখার জন্য মাঠের সবচেয়ে সুবিধাজনক জায়গাটি বেছে নেবেন_এমনটি ভাবা বেশ বাড়াবাড়ি হয়ে যায়, পাড়া-মহল্লার ম্যাচ হলেও কথা, কিন্তু মঞ্চ তো তখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ! পাকিস্তানকে... বিস্তারিত
নতুন লারাও সেই ট্র্যাজিক হিরো কামরুল হাসান
এই গল্পটা একদম অন্যভাবে লেখা হতে পারত। শুধু ড্যারেন ব্রাভো নামে একজনকে নিয়ে। সৎভাই ডোয়াইন ব্রাভোও থাকতেন, তবে মূল ভূমিকায় নয়, তাঁর সঙ্গী হয়ে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বৃহস্পতিবার যে ক্রিকেটমঞ্চ সেজেছিল সেখানে নায়কের ভূমিকায় ড্যারেন ব্রাভো ছাড়া আর কাউকে তখন মানাতই না। কিন্তু হলো... বিস্তারিত
জন মুনির ঢাকা দর্শন
বাংলাদেশের ক্রিকেট এবং দর্শক-উন্মাদনা নিয়ে চমৎকার একটি লেখা। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ব্লগে লেখাটি লিখেছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার জন মুনি

গত পাঁচ দিন ধরে ঢাকায় আছি এবং যদি বলি যে এখানকার মানুষের আতিথেয়তা ও ক্রিকেট-উন্মাদনা দেখে আমি রীতিমতো অভিভূত_তাহলে একটুও ভুল বলা হবে না। আমি নিজে লিভারপুলের সমর্থক। অ্যানফিল্ডের গ্যালারিতে দাঁড়িয়ে আমি রেডদের জন্য চিৎকার করে গলা ফাটাই। মনে... বিস্তারিত
ব্যবধান গড়েছে স্পিন আর আইপিএলের অভিজ্ঞতা
ওয়েস্ট ইন্ডিজে ফিরছেন ব্রায়ান লারা! ড্যারেন ব্রাভোর রূপে ত্রিনিদাদের রাজপুত্রের বিশ্বকাপে ফেরার মঞ্চটা প্রস্তুতই ছিল দিলি্লর ফিরোজ শাহ কোটলায়। ব্রাভো পরিবারের খানিকটা অপরিচিত এই সদস্য মাঠে ঠিকই বাজিয়েছিলেন ক্যালিপসোর মূর্ছনা। কিন্তু দলের বাকি সদস্য বেসুরে বাজিয়ে শেষ পর্যন্ত জমাতে পারেননি 'উইলো আর চেরি'-র কনসার্টটা। তাই... বিস্তারিত
হাসির সামনে মৃদু আশার আলো
মাশরাফি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো ইতিবাচক সংকেত পেয়েছেন কি না জানা নেই, তবে মাইক হাসি পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ফোন। তাতেই আশা ঝিলিক মারছে 'মিস্টার ক্রিকেটে'র মনোজগতে। বিশ্বকাপ খেলা তাঁর হয়েও যেতে পারে এবার!
এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের সম্ভাবনা নিয়ে কয়েক দিন ধরেই চলছে... বিস্তারিত
খেলা -এর আরো সংবাদ
মূল পাতা খেলা
আজকের বাজি১. মুম্বাইকে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠবে রাজস্থান।এর পক্ষে বাজির রেট ১ : ২বাজির সংখ্যা : (১-৯৯)২. ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিন একাধিক সেঞ্চুরি হবে।এর পক্ষে বাজির রেট ১ : ৫বাজির সংখ্যা : (১-৯৯)বাজিতে অংশগ্রহন করতে চাইলে সাইনইন করুনফলাফল
আজকের পাঠকসংখ্যা
১১৯১০৬৫
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh