ঢাকা, মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০১২, ২ ফাল্গুন ১৪১৮, ২১ রবিউল আউয়াল ১৪৩৩
¦
পরিবেশ অধিদপ্তরের অভিযানজানুয়ারিতেই আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ আদায় নারায়ণগঞ্জ প্রতিনিধি
এ বছরের জানুয়ারিতে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানের আওতায় ৪৩টি শিল্প-বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনাকে দণ্ডিত করে দুই কোটি ৯৭ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য এবং দুই কোটি ৬১ লাখ টাকা আদায় করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কুমিল্লা জেলায় জানুয়ারি মাসে ১৩টি অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী অধিদপ্তরের কর্মকর্তা এবং জেলা অফিসগুলোর সহায়তায় এসব অভিযান পরিচালনা ও তত্ত্বাবধান করেন। পরিচালক মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ১৫টি অবৈধ ইটখোলা বন্ধ এবং দুটি উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় চার লাখ ৫০ হাজার ইট, পাম্প মেশিন ও অন্যান্য সামগ্রী।


প্রিয় দেশ -এর আরো সংবাদ
Jobs in Bangladesh
আজকের পাঠকসংখ্যা
৪৭৮৮৪৯
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh