|
|
বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে মার্জিন লোনের ৫০% মওকুফের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
শেয়ারবাজারের বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত স্কিম কমিটির সুপারিশ অনুযায়ী মার্জিন লোনের ৫০% মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে স্কিম কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে বাকি ৫০% লোন ৩ বছরে কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়া হয়েছে। আগামী প্রাথমিক গণপ্রস্তাবগুলোয় (আইপিও) ২০ শতাংশ কোটাও থাকবে তাদের জন্য। অর্থমন্ত্রী বলেন, দশ লক্ষ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগকারীকে ক্ষুদ্র বিনিয়োগকারী ধরা হয়েছে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজসহ সংশ্লিষ্ট ঋণদানকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হিসাবসমূহের এক বছর সময়ে অর্জিত সুদের ৫০ শতাংশ মওকুফ করতে পারবে। তিনি আরও বলেন, বাকি যে ৫০ শতাংশ সুদ থাকবে তা একটি সুদবিহীন ব্লক অ্যাকাউন্ট হিসেবে স্থানান্তর করে তিন বছরে সমান ত্রৈমাসিক কিস্তিতে শোধ করার সুযোগ দেওয়া হবে। এছাড়া সব ধরণের আইপিওতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কোটা রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ সাংবাদিকদের বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো অবশ্যই সুদ মওকুফ করবে। বৈঠকে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বাংলাদেশ ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও বাংলাদের্শ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত আছেন। ২০১০ সালের ডিসেম্বর থেকে শেয়ারবাজারে অস্থিরতা শুরু হয়। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। এর মধ্যেই গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাজার স্থিতিশীল করার পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার নির্দেশ দেন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে বিভিন্ন সুপারিশ প্রণয়ণের লক্ষ্যে সরকারের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ সাংবাদিকদের বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো অবশ্যই সুদ মওকুফ করবে। বৈঠকে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বাংলাদেশ ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও বাংলাদের্শ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত আছেন। ২০১০ সালের ডিসেম্বর থেকে শেয়ারবাজারে অস্থিরতা শুরু হয়। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এক বছর দুই মাসে তিন দফায় দরপতন হয় প্রায় ৬০ শতাংশ। এর মধ্যেই গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাজার স্থিতিশীল করার পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার নির্দেশ দেন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে বিভিন্ন সুপারিশ প্রণয়ণের লক্ষ্যে সরকারের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।
সর্বশেষ সংবাদ -এর আরো সংবাদ
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com








